বিবিধ Archives - জিনিউজ বিডি ডটকম

ফিলিস্তিনের ‘নেলসন ম্যান্ডেলা’
ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় ও সিনিয়র নেতা মারওয়ান বারগুতি। ফিলিস্তিনিদের কাছে ‘নেলসন ম্যান্ডেলা’ নামেই বেশি পরিচিত। ২০০২ সালের এপ্রিল মাসে ইসরাইলি সেনাদের হাতে ধরা পড়েন এই নেতা। সেই থেকে আজ পর্যন্ত টানা ২৩ বছর তিনি কারাগারের লোহার শেকলেই বাঁধা। দুই দশকেরও বেশি সময় ধরে দিনের আলো দেখেননি মুক্তভাবে, পরিবারের স্পর্শ থেকেও বহু দূরে। হয়েছেন চরম নির্যাতনের শিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছরের বন্দিত্ব বারগুতিকে ভাঙতে পারেনি। বরং আরও দৃঢ় ও অটল করে তুলেছে।

অন্ধকার সেলে বসেই গোপনে লিখেছেন বই, ডাক দিয়েছেন হাজারও বন্দির অনশন ধর্মঘটের, আর কোটি ফিলিস্তিনির হৃদয়ে প্রজ্বলিত করেছেন প্রতিরোধের অমর প্রদীপ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলার মতোই বারগুতিও হয়ে উঠেছেন স্বাধীনতার জীবন্ত প্রতীক। আলজাজিরা, বিবিসি।

বহু বছর পর শুক্রবার প্রথমবারের মতো বারগুতির একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা গেছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির তার সেলে ঢুকে তাকে হুমকি দিচ্ছেন। ভিডিওতে দেখা গেছে, ফ্যাকাশে ও দুর্বল শরীরে সাদা টি-শার্ট পরে বসে আছেন বারগুতি। প্রহরী ও ক্যামেরায় ঘেরা অবস্থায় মন্ত্রী বেন-গভির তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা আমাদের পরাজিত করতে পারবে না। যে-ই ইসরাইলের জনগণকে নিশানা করবে এবং আমাদের সন্তান ও নারীদের হত্যা করবে, তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

শৈশব ও রাজনৈতিক যাত্রা

১৯৫৯ সালের ৬ জুন রামাল্লার কোবার গ্রামে জন্মগ্রহণ করেন বারগুতি। সে বছরই প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনি জাতীয়তাবাদী এবং সামজিক গণতান্ত্রিক দল ফাতাহ। ১৯৭৪ সালে এ দলে যোগ দেন তিনি। এক সশস্ত্র সংগঠনের সদস্য হওয়ার দায়ে ১৯৭৮ সালে প্রথমবার কারাগারে যান। টানা চার বছর কারাভোগের সময় তিনি ইংরেজি ও হিব্রু শেখেন। পড়াশোনা অনেকটা এগিয়ে নেন সেখানেই। পরে ১৯৮৩ সালে মুক্তি পেয়ে বিরজেইত বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শুরু করেন। এ সময় আইনজীবী ফাদওয়া ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয়। যাকে তিনি ১৯৮৪ সালে বিয়ে করেন। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদায় (ফিলিস্তিনি গণআন্দোলন) নেতৃত্ব দিয়ে ফিলিস্তিনে ও ফাতাহর ভেতরে জনপ্রিয়তা অর্জন করেন। তবে সে বছরই তাকে জর্ডানে নির্বাসিত করা হয়। সাত বছর পর, ১৯৯৪ সালে অসলো চুক্তির মাধ্যমে তিনি ফিরে আসেন। ১৯৯৬ সালে ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।

দ্বিতীয় ইন্তিফাদা ও গ্রেফতার

২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে, ফাতাহর সশস্ত্র শাখা তানজিমের নেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বারগুতি। তখন থেকে ইসরাইলের কাছে ‘ওয়ান্টেড’ হয়ে ওঠেন তিনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন ভেঙে যাওয়ার পর শুরু হয় এই আন্দোলন। ২০০২ সালের জানুয়ারিতে তিনি দ্য ওয়াশিংটন পোস্টে একটি মতামত নিবন্ধ লিখে ফিলিস্তিনি রাজনীতিতে তার শক্ত অবস্থান জানান দেন। এর মাত্র তিন মাস পরেই তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। ২০০৪ সালের মে মাসে তাকে পাঁচটি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এসব অভিযোগ অস্বীকার করেছেন বারগুতি।

কারাগারে নির্মমতার শিকার

ইসরাইলের কারাগারে বন্দি বারগুতিকে নির্মমভাবে আঘাত করা হয়েছে, এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি বন্দি সহায়তাকারী সংস্থাগুলো। গত বছর ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং কমিশন ফর ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের মেগিদ্দো কারাগারে বন্দি থাকাকালীন বারগুতিকে লাঞ্চিত করা হয়। তার ওপর হামলাও করা হয়। এতে তার দেহে গুরুত্বর চোট লাগে। বারগুতির মাথা, কান, পাঁজর, ডান হাতে ও পিঠে আঘাত লেগেছে বলে বিবৃতিতে বলা হয়।

ফিলিস্তিনের ম্যান্ডেলা

ইতিহাস ও জীবনী পড়তে ভালোবাসেন বারগুতি। কারাগারে থেকেও তিনি বই পড়েন। যার মধ্যে রয়েছে ব্রিটিশ লেখক অ্যান্থনি স্যাম্পসনের লেখা নেলসন ম্যান্ডেলার জীবনী। কারাগারে থাকাকালীন ২৫৫ পৃষ্ঠার একটি বই লিখেছিলেন তিনি। যা গোপনে তার আইনজীবী ও পরিবারের মাধ্যমে বাইরে পাঠানো হয়। বইটিতে তিনি কারাগারের অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন। তীব্র নির্যাতনের শিকার হয়েও ভেঙে পড়েননি বারগুতি। নেলসন ম্যান্ডেলা যেমন ২৭ বছর কারাবাসে থেকেও তার নেতৃত্বে অটল ছিলেন ঠিক তেমনিভাবে অটল আছেন বারগুতিও।

রাজনৈতিক উত্তরাধিকার

বর্তমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি হিসাবে বারগুতিকে অনেকেই সম্ভাব্য নেতা মনে করেন। ২০২৩ সালে ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের এক জরিপে দেখা গেছে, নির্বাচনে দাঁড়ালে বারগুতি আব্বাসকে সহজেই পরাজিত করতে পারেন। জরিপে প্রায় অর্ধেক মানুষ বারগুতিকে ভোট দিতে আগ্রহী বলে জানায়। আজও বারগুতি কারাগারে বন্দি। কিন্তু তার জনপ্রিয়তা তাকে করে তুলেছে ফিলিস্তিনি সংগ্রামের জীবন্ত কিংবদন্তি।

কিছু বিশ্লেষক ও চলচ্চিত্র নির্মাতারা মনে করেন, বারগুতির মুক্তি ফিলিস্তিনি জনগণের জন্য আশা এবং গাজা ও পশ্চিম তীরের দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। মার্কিন সংগীতশিল্পী সোফিয়া স্কট বলেছেন, ‘আমি মনে করি, বারগুতি কোনো হুমকি নন বরং তিনি ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তিপূর্ণ সংযোগ স্থাপন করতে পারেন।’

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির প্রধান রায়েদ এমার নিউজউইককে বলেছেন, ‘বারগুতি ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি ও স্বাধীনতার চেতনাকে জীবন্ত রাখেন। তার মুক্তি ফিলিস্তিনের রাজপথে ব্যাপক প্রভাব ফেলবে।’

ইসরাইলের সংবাদপত্র হারেৎজের সাংবাদিক গিদেওন লেভি বলেছেন, ‘বারগুতি হত্যা করার জন্য জন্ম নেননি। তিনি হিংস্র নন। কিন্তু ইসরাইল তাকে এবং পুরো ফিলিস্তিনি জনগণকে চাপ প্রয়োগ করছে।’

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ও ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী দেশমন্ড টুটু বারগুতিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন।

The post ফিলিস্তিনের ‘নেলসন ম্যান্ডেলা’ appeared first on জিনিউজ বিডি ডটকম.

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবির সাবেক ছাত্র ড. মিজান
সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। গত ২ এপ্রিল দারুসালাম ইউনিভার্সিটির আচার্য ড. ওসমান মোহামেদ হাসানের পক্ষ থেকে ইউনিভার্সিটির ফেসবুকে দেওয়া এক পোস্টে ডক্টর মিজানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। প্রফেসর মিজান প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেলেন।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ব্যবস্থাপনা পর্ষদে তাকে উপাচার্য হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনটি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজানকে দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। ডক্টর মিজানের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব বুরো-এর পোস্টগ্রাজুয়েট স্কুলের পূর্ণকালীন প্রফেসর, সিমাদ ইউনিভার্সিটি, জামুরিয়া ইউনিভার্সিটি, গোলিস ইউনিভার্সিটি, রিফটভ্যালী ইউনিভার্সিটি এবং নিউ জেনারেশন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।

দেশে-বিদেশের জার্নালে ডক্টর মিজানের বহু আর্টিকেল ছাপা হয়েছে। তিনি ‘নারী ও রাজনীতি’ নামে একাটি বইয়ের রচিয়তা। ডক্টর মিজান অনেক দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্টস, কিনোট স্পিকার, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বীয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রফেসর ড. মিজান বলেন, প্রথম বাংলাদেশি প্রফেসর হিসেবে বিদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত ও পুলকিত। আমি আমার বাব-মা ও দেশকে স্মরণ করছি। আমাকে ভিসি পদে নিয়োগ মহান আল্লাহর পরম রহমত। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সর্বদা পরম দয়ালু আল্লাহর রহমত কামনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ও দেশের আপাময় জনসাধারণের কাছেও আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মহান প্রয়াসে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ড. শেখ আসিফ এস. মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সন্তান। ডক্টর মিজান নিজেও একজন সমাজসেবক এবং রোটারি ক্লাব অব ঢাকা স্কলারস-এর প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক।

The post বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবির সাবেক ছাত্র ড. মিজান appeared first on জিনিউজ বিডি ডটকম.

কমন সেন্স: দ্য কি টু আ বেটার লাইফ – প্রাত্যহিক জীবনে ভালো সিদ্ধান্ত নেয়ার গাইড
একটি চমৎকার নতুন বই, “কমন সেন্স: দ্য কি টু আ বেটার লাইফ”-এ স্বাগতম৷ এটি আপনাকে একটি দুর্দান্ত জীবন পেতে সহায়তা করবে। এমনকি দৈনন্দিন বিষয়গুলি আপনার জন্য যখন কিছুটা কঠিন হয়ে যায়, তখনও।

লেখক, মো. বাকীবিল্লাহ, একজন বিজ্ঞ পরামর্শদাতার মতো আপনাকে মজার ও সহজ উপায়ে জীবন পরিচালনার রাস্তা দেখিয়েছেন। সুন্দর ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ হিসাবে এটিকে চিন্তা করতে পারেন!

বইটিতে আপনি যা পাবেন-

জীবনকে সহজ করা

লেখক ব্যাখ্যা করেছেন যে, কীভাবে কমন সেন্স (মূলত, প্রতিদিনের কাজে স্মার্ট হওয়া) আপনাকে জীবনের জটিল জিনিসগুলিকে সহজ এবং সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে সহায়তা করতে পারে।

ভালো সিদ্ধান্ত নেয়া

বইটি ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি গাইড। জীবনে চলার পথে যখন প্রতিবন্ধকতা আসে, তখন সেরা পথ বেছে নেওয়ার মতো নির্দেশনা পাবেন এতে।

অন্যদের সাথে নেটওয়ার্কিং

এটি পারস্পরিক সম্পর্কের বিষয়ে একটি গাইডলাইন। বইটিতে আপনার জীবনে আসা মানুষের সাথে তথা বন্ধু, পরিবার ও অন্যদের সাথে দৃঢ় এবং চমৎকার সম্পর্ক ও সংযোগ গড়ে তোলার জন্য দুর্দান্ত টিপস শেয়ার করা হয়েছে ৷

ভারসাম্যপূর্ণ জীবন

জীবন মানে শুধু পেশা বা কাজ নয়। এটি শখ ও অবসর সময় উপভোগ করার বিষয়েও। এই বইটি আপনাকে সেই নিখুঁত ভারসাম্য খুঁজে পেতে সহায়তা করে।

পরিবেশ-বান্ধব হওয়া

আপনি কীভাবে পরিবেশ-বান্ধব হয়ে নিজ গ্রহ এবং পরিবেশের জন্য ভালো হতে পারেন, তা-ও শিখবেন। এটি আপনার নিজের জীবনকে আরও উন্নত করার সাথে সাথে উন্নততর পৃথিবী গড়তে সাহায্য করার মতো একটি ।

“কমন সেন্স: দ্য কি টু এ বেটার লাইফ” হলো একটি সহজ-পঠনযোগ্য, আনন্দদায়ক বই; যা শিক্ষার্থী, বেকার, পেশাজীবী এবং যারা জীবনকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে চান তাদের জন্য। লেখক বইটিতে সহজ ভাষা ও উদাহরণ ব্যবহার করতে চেষ্টা করেছেন।

স্থানীয় বইয়ের দোকান এবং রকমারিসহ বিভিন্ন অনলাইন বুক পোর্টালে “কমন সেন্স: দ্য কি টু এ বেটার লাইফ” বইটি অর্ডার করতে পারেন।

এছাড়া বইটি সংগ্রহ করতে আমাদের মেসেজ করতে পারেন-

মেসেঞ্জার: https://m.me/bakibillahofficial

ফোন: 01841895968 (WhatsApp)

জীবনকে সহজ করতে পড়ুন- দৈনন্দিন জীবনে ভালো সিদ্ধান্ত নেয়ার গাইডলাইন ‘কমন সেন্স: দ্য কি টু আ বেটার লাইফ’।

বইটি পড়ুন, জীবন বদলে ফেলুন।

লেখক সম্পর্কে

মো. বাকীবিল্লাহ। গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স। পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে৷ পেশায় উদ্যোক্তা, শিশুশিক্ষা ও ক্যারিয়ার পরামর্শক৷

শিশু উন্নয়ন ও শিক্ষা নিয়ে কাজ করছেন ২০১০ সাল থেকে৷ প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন কয়েকটি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

ক্যারিয়ার নিয়ে কাজ করছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে৷ পরবর্তী সময়ে ২০১১ সালে ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে একটি ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে ছাপা সংস্করণ বের হলেও বর্তমানে অনলাইনে নিয়মিত প্রকাশিত হচ্ছে৷ এছাড়া বিভিন্ন বই প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠানটি থেকে৷

ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহ থেকে প্রতিষ্ঠা করেন জিটিএফসি ওয়েব সলিউশন৷ এ সংক্রান্ত সার্ভিস ও পরামর্শ দেন এর মাধ্যমে৷ ইউটিউব ও ফেসবুকে ব্যবসায়, ক্যারিয়ার, শিশুশিক্ষাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন।

নোট:

আপনি যদি লেখকের সাক্ষাৎকার নিতে বা রিভিউ লিখতে আগ্রহী হন, তাহলে bakibju@gmail.com এই ইমেইলে যোগাযোগ করুন।

The post কমন সেন্স: দ্য কি টু আ বেটার লাইফ – প্রাত্যহিক জীবনে ভালো সিদ্ধান্ত নেয়ার গাইড appeared first on জিনিউজ বিডি ডটকম.

মুহাম্মদ (সা.) এর ওপর গবেষণা নিবন্ধ আহ্বান বিআইআইটি’র
১২ই রবিউল-আউয়াল উদযাপন উপলক্ষে নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা প্রচারের জন্য গবেষণামূলক নিবন্ধ আহ্বান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)। গবেষণা প্রবন্ধের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশে সামাজিক উন্নয়নের জন্য নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা বাস্তবায়নের উপায় ও পদ্ধতি’।

গবেষণা প্রবন্ধের সাব-থিমগুলি হলো: সামাজিক উন্নয়নের জন্য কুরআনে বর্ণিত মৌলিক নীতি এবং মুহাম্মদ (সা.) এর অনুশীলন। তার সময়ের অসম্মানিত সমাজের সামাজিক অবস্থাকে মানবজাতির জন্য সর্বোত্তম সমাজে পরিবর্তন করার ক্ষেত্রে এই কাজটি কীভাবে কাজ করেছিল। বাংলাদেশের মানুষের সামাজিক অবস্থা কেমন? বাংলাদেশের মানুষের সামাজিক উন্নয়নের জন্য কুরআনের নীতি বাস্তবায়নে নবী (সা.) এর শিক্ষার প্রতিদানের জন্য কী করা দরকার?

গবেষণা প্রবন্ধ লেখার প্রতিযোগিতাটি হলো ১৪৪৫ সালের রবিউল-আউয়াল মাস উদযাপনের লক্ষ্যে বিআইআইটি’র শিক্ষা উদ্যোগের অংশ। গবেষণা নিবন্ধ লেখার ভাষা হবে বাংলা, আরবি বা ইংরেজি। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রত্যেক অংশগ্রহণকারী পুরস্কৃত হবেন। প্রত্যেকে গবেষণা নিবন্ধের জন্য একটি প্রশংসাপত্র পাবেন। এছাড়াও গবেষণা নিবন্ধকাররা নবী মুহাম্মদ (সা.) এর জীবনের ওপর লিখিত বই উপহার পাবেন; তাদেরকে ভবিষ্যতের গবেষণা প্রকল্পগুলিতে অন্তভুক্ত করার সম্ভাবনা থাকবে।

নিবন্ধগুলোর মূল্যায়নের জন্য তিনজন বিশেষজ্ঞ নিয়ে একটি বিচারক দল নিয়োগ করা হবে। সেরা দশটি প্রবন্ধের লেখকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে: দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২০ হাজার টাকা, পঞ্চম পুরস্কার ১৫ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী ৫জনের পুরস্কার: প্রতিটি ১০ হাজার টাকা। ১০ জন পুরস্কার বিজয়ীর প্রত্যেকেই উপহার হিসেবে পাবেন একটি ক্রেস্ট এবং এক সেট বই।

বিজয়ী প্রথম পাঁচজন একটি সেমিনারে তাদের নিবন্ধ উপস্থাপনের সুযোগ পাবেন, যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ও বিজ্ঞজনদের আমন্ত্রণ জানানো হবে। সেমিনার অনুষ্ঠিত হওয়ার তারিখ ১৫ই নভেম্বর ২০২৩। প্রথম পাঁচজন বিজয়ীর নিবন্ধ সেমিনারের সুপারিশসহ বিজেআইটি/আইজেআইটি জার্নালে প্রকাশিত হবে। নিবন্ধ প্রকাশের তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৩। নিবন্ধ ও সেমিনারের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য সামাজিক উন্নয়নের উপর একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।

যোগ্য ও আগ্রহী আবেদনকারীদের তাদের নিবন্ধগুলো ৩০শে অক্টোবর ২০২৩ এর মধ্যেই researchbiit@gmail.com এ ইমেলের মাধ্যমে বা নিম্নলিখিত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি), হাউস ৪, রোড ২, সেক্টর ৯, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। আরও বিস্তারিত জানার জন্য যে কেউ ফরহাদ আহমদের সাথে 01400 403950, 01307 985747 নম্বরে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য যে, চিন্তা ও জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা শুরু, উত্সাহিত ও সমর্থন করার জন্য নিবেদিত বিআইআইটি। ইসলামী চিন্তাধারার পুনরুজ্জীবন এবং ইসলামী জ্ঞানবিজ্ঞানের নানান শাখায় বিভিন্ন পদ্ধতির সমন্বয়ের লক্ষ্যে এটি কাজ করছে।

The post মুহাম্মদ (সা.) এর ওপর গবেষণা নিবন্ধ আহ্বান বিআইআইটি’র appeared first on জিনিউজ বিডি ডটকম.

প্রফেশনাল সার্টিফিকেট কোর্স চালু করছে বিআইআইএফ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ)-এর পেশাদার সার্টিফিকেট কোর্সের মাধ্যমে ব্যাংকিং, বীমা, ফিন্যান্স এবং ব্যবসায়িক পেশাজীবীরা ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, শরীয়াহ অডিট অ্যান্ড গভর্নেন্স, ইসলামিক ফিনটেক, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স এবং তাকাফুল সম্পর্কে জ্ঞান বাড়ায়ে নতুন দক্ষতার বিকাশ করতে পারবে।

এই পেশাদার কোর্সগুলো ব্যাংকিং, বীমা ও ব্যবসায় পেশাদারদের জন্য ডিজাইন করা হয়েছে। সবগুলো কোর্সই লন্ডনের ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আইআইবিআই দ্বারা স্বীকৃত। মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন ইউকে এবং আইআইইউএম ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (আইআইআইবিএফ) এর সহযোগিতায় কোর্সগুলো প্রস্তুত করা হয়েছে।

বিআইআইএফ এর ৭টি প্রফেশনাল সার্টিফিকেট কোর্স হলো- প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি), প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ফাইন্যান্স (পিসিআইএফ), প্রফেশনাল সার্টিফিকেট ইন শরিয়াহ অডিট অ্যান্ড গভর্নেন্স (পিসিএসএজি), প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ফিনটেক (পিসিএফআই), প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ইকোনমিক্স (পিসিআইই), প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক মাইক্রো ফাইন্যান্স (পিসিআইএমএফ), প্রফেশনাল সার্টিফিকেট ইন তাকাফুল (পিসিটি)।

৭টি কোর্সের প্রতিটির জন্য ফি ২০ হাজার টাকা। তবে যারা প্রথম ব্যাচে গ্রুপসহ ভর্তি হবেন তারা পাবেন বিশেষ ছাড়। ২৩শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে ক্লাস শুরু হবে। এই কোর্সগুলো আনুষ্ঠানিকভাবে জানা-শোনার বিকাশ ও বুঝাপড়ার অগ্রগতিকে স্বীকৃতি দেয়। যে কেউ এসব বিশেষ কোর্সের মাধ্যমে তাদের পেশাগত ও জ্ঞানগত দক্ষতা উন্নত করতে পারে।

যে কেউ কোর্স সম্পর্কে আরও জানতে চান ওয়েবসাইট biifbd.org ভিজিট করতে পারেন। যে কেউ যেকোনো কোর্সে রেজিস্ট্রেশনের জন্য 01979949322, 01400403945, 01400403956, biif.biit@gmail.com -এ যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) পেশাদারদের জন্য প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা শিক্ষা ও পরামর্শের ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র। ট্রাস্ট আইন ১৮৮২ এর অধীনে ২০০৭ সালে প্রতিষ্ঠিত বিআইআইটি ট্রাস্টের একটি সহযোগী প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি।

The post প্রফেশনাল সার্টিফিকেট কোর্স চালু করছে বিআইআইএফ appeared first on জিনিউজ বিডি ডটকম.

যুক্তরাষ্ট্রে প্রিলিমিনারি ও সেকেন্ডারি শিক্ষাব্যবস্থা
টারশিয়ারি লেভেল বা বিশ্ববিদ্যালয়ের পড়ার আগের লেভেলের শিক্ষা ব্যবস্থাকে আমেরিকায় কে-১২ ( K–12, from kindergarten to 12th grade) বলে। কে-টুয়েল্ভ এর তিনটি ভাগ রয়েছে। এই লেভেলের শিক্ষা ফ্রিতে পাওয়াটা আমেরিকার সব স্টেটের স্টুডেন্টদের অধিকার বলে ফেডারেল ল অনুযায়ি স্বীকৃত।

যদিও এখানে প্রচুর বেসরকারি স্কুল রয়েছে। সেগুলোতে মোটা অংকের অর্থ খরচ করে পড়াশুনা করতে হয়। অবশ্য এখানে সরকারি বা পাবলিক স্কুলগুলো বাংলাদেশের মত অবহেলিত নয়।

আরেকটি বিষয় হলো কে-টুয়েল্ভ বা কিন্ডারগার্টেন এর আগের স্তরে আরেকটি স্তর আছে যা প্রিস্কুল বা আর্লি চাইল্ডহুড এডুকেশন বলে। সে হিসেবে লেভেলগুলোকে একজায়গায় সাজালে এমন হয়ঃ-

১. প্রিস্কুল (আর্লি চাইল্ডহুড এডুকেশন)

২. এলিমেন্টারি স্কুল

৩. মিডিল স্কুল (জুনিয়র হাই স্কুল)

৪. হাই স্কুল

ছোট করে বর্ণনা দিলে যা দাঁড়ায় তা হলো…

১. প্রিস্কুল (আর্লি চাইল্ডহুড এডুকেশন): ডে কেয়ার এবং প্রিস্কুল এই ক্যাটাগরিতে পড়ে। কয়েকমাস বয়স থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত বাচ্চাদের ডে কেয়ারে রাখা যায়। আর প্রিস্কুল শুরু হয় মোটামুটি ২ থেকে ৫ বছর পর্যন্ত। এই লেভেলের বাচ্চার স্কুলের জন্য প্রস্তুত হয়। খেলার ছলে (ফান এক্টিভিটিজ) তাদেরকে অন্য বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব ও ব্যবহার, গণনা, আঁকাআকি, অক্ষরজ্ঞান শেখানো হয়। তবে প্রিস্কুলিং বাধ্যতামূলক কোন কিছু নয়। ফলে অনেকসময় এটা বেশ ব্যয়বহুল। তবে আমাদের মত লো ইনকাম গ্রুপের জন্য সরকারি অনেক প্রজক্ট রয়েছে।

২. এলিমেন্টারি স্কুল: কিন্ডারগার্টেনের মাধ্যমে লেভেল শুরু হয়। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মূলত এলিমেন্টারি স্কুল। গ্রেড ফাইভ পর্যন্ত। এখানে বাচ্চারা সাধারণত একটি শ্রেণিতে একজন টিচারের কাছে বিভিন্ন বিষয় যেমন গণিত, রিডিং, ক্রিটিকাল থিংকিং এবং সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে।

৩. মিডিল স্কুল (জুনিয়র হাই স্কুল): গ্রেড-৬ থেকে গ্রেড-৮ পর্যন্ত এই তিন বছর জুনিয়র হাই স্কুলে এখানকার বাচ্চারা। এ সময় তাদেরকে ইংরেজি ভাষা (ব্যাকরণ, বানান রীতি, পড়ার দক্ষতা ও বাক্য গঠন), গণিত, বেসিক সাইন্স এবং বেসিক সামাজিক শিক্ষাগুলো বিষয়ে ধারণা দেওয়া হয়।

৪. হাই স্কুল: ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষা হলো হাইস্কুল। হাইস্কুলের চার বছরে (৯ম গ্রেডকে বলে ফ্রেশম্যান, ১০মকে বলে সফোমোর, ১১তমকে বলে জুনিয়র এবং ১২তম গ্রেডকে সিনিয়র বলে) স্টুডেন্টদের কাজ বা কলেজের/বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করা হয়।

The post যুক্তরাষ্ট্রে প্রিলিমিনারি ও সেকেন্ডারি শিক্ষাব্যবস্থা appeared first on জিনিউজ বিডি ডটকম.

ব্যবসায়ের সম্প্রসারণে কোম্পানির ওয়েবসাইট কতটা জরুরি?
আজকের ডিজিটাল যুগে, যেকোনো আকারের ব্যবসায়ের জন্য একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি অত্যাবশ্যক৷ একজন সম্ভাব্য গ্রাহকের কাছে আপনার ব্যবসায়ের প্রথম উপস্থাপনা হচ্ছে একটি ওয়েবসাইট। উল্লেখ্য, আমার প্রতিষ্ঠান জিটিএফসি ওয়েব সলিউশন, ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে সহায়তা করতে পারে।

এই প্রবন্ধে, আমি কোম্পানির ওয়েবসাইট দিয়ে ব্যবসায় সম্প্রসারণের ৫টি উপায় আলোচনা করবো।

১. কম খরচে ব্যবসায়ের প্রসার করুন

একটি ওয়েবসাইট থাকার প্রধান সুবিধাগুলির মধ্যে একটি হলো- কম খরচে ব্যবসায়ের গ্রোথ সহজতর করার ক্ষমতা। একটি ভালো ডিজাইনের ওয়েবসাইট আপনাকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে। প্রিন্ট বিজ্ঞাপন, রেডিও স্পট এবং বিলবোর্ডের মতো ঐতিহ্যবাহী বিপণন পদ্ধতির তুলনায়, ডিজিটাল বিপণন অনেক বিস্তৃত।

টার্গেট বিজ্ঞাপনের মাধ্যমে মানুষদেরকে আপনার ওয়েবসাইটে এনে সেখান থেকে সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করতে পারেন আপনি।

একটি শক্তিশালী ওয়েবসাইট আপনার পণ্য বা পরিষেবাগুলি প্রদর্শন, গ্রাহক সহায়তা বা সাপোর্ট প্রদান এবং মূল্যবান রিসোর্স শেয়ার করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে। এটি অতিরিক্ত বিজ্ঞাপন ব্যয় কমাতে সাহায্য করতে পারে।

২. আপনার কোম্পানির বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করুন

একটি প্রফেশনাল ওয়েবসাইট শুধুমাত্র আপনার পণ্য বা পরিষেবাগুলি প্রদর্শন করে না। বরং আপনার ব্যবসায়ের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতেও সাহায্য করতে পারে। বর্তমান বিশ্বে যেখানে ভোক্তারা দ্রুত অনলাইনে পন্য বা সেবার তুলনা করতে পারে, সেখানে আপনার টার্গেট গ্রাহকদের সাথে বিশ্বাস গড়ে তোলার জন্য একটি স্মার্ট ও তথ্যপূর্ণ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদাহরণস্বরূপ, দুটি প্রতিযোগী বেকারি কল্পনা করুন।

জিটিএফসি বেকারি। তাদের সুস্বাদু সৃষ্টির ফটো, গ্রাহকের প্রশংসাপত্র এবং একটি আপ-টু-ডেট ব্লগসহ একটি সুন্দর ও আধুনিক ওয়েবসাইট রয়েছে।

অন্যদিকে, সাধারণ বেকারি। সীমিত তথ্যসহ শুধুমাত্র একটি Facebook পেইজ বা Google ম্যাপে অনলাইন উপস্থিতি রয়েছে।

সম্ভাব্য গ্রাহকেরা কোন বেকারিকে বেশি বিশ্বাস করবে বলে আপনি মনে করেন?

৩. প্রবেশাধিকার এবং সুবিধা নিশ্চিত করুন

একটি শক্তিশালী ওয়েবসাইট আপনার ব্যবসা এবং আপনার গ্রাহক পরস্পরকে খুঁজে পেতে সাহায্য করবে। গ্রাহকদের জন্য, একটি ওয়েবসাইট আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে তথ্য খুঁজে পেতে, কেনাকাটা করতে এবং আপনার সাথে যোগাযোগ করতে একটি কেন্দ্রীয় ভুমিকা পালন করতে পারে।

একটি ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানের ২৪/৭ সার্ভিস নিশ্চিত করতে পারে। গ্রাহকরা তাদের নিজস্ব সুবিধানুযায়ী আপনার ব্যবসায়ের সাথে যোগাযোগ করতে পারে। যার ফলে গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয় বৃদ্ধি পেতে পারে।

ওয়েবসাইটের মাধ্যমে আপনার অন্যান্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন করার কথাও বিবেচনা করতে পারেন। উদাহরণস্বরূপ, ই-কমার্স সাইটের মাধ্যমে আপনি আপনার বিক্রয় এবং ইনভেন্টরি ব্যবস্থাপনা উভয়কেই স্বয়ংক্রিয় করতে পারেন।

নতুন পণ্য বা সেবার প্রচার, পণ্য লঞ্চ বা কোম্পানির খবর প্রচার করার জন্য আপনার ওয়েবসাইটের কনটেন্ট আপডেট করতে ভুলবেন না।

৪. আপনার সাথে সাথে সাইটের উন্নতি করুন

একটি ওয়েবসাইট আপনার ব্যবসায়েরর সাথে উন্নত করা এবং মানিয়ে নিতে সক্ষম হওয়া উচিত। আপনার ব্যবসা প্রসারিত হওয়ার সাথে সাথে, আপনার সাইটের ডিজাইন আপডেট করতে, নতুন ফিচার যোগ করতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি প্রাথমিকভাবে আপনার সাইটটি একটি তথ্যমূলক প্ল্যাটফর্ম হিসাবে চালু করেন, পরে পণ্য বা সেবা বিক্রি শুরু করতে প্রস্তুত হন, তখন আপনি ই-কমার্স চিার যোগ করতে পারেন। একইভাবে, আপনি যদি একটি সাধারণ ডিজাইন দিয়ে শুরু করেন, তাহলে আপনার ব্যবসার বৃদ্ধির সাথে সাথে আপনি এটিকে আরও নতুন ফিচার যোগ করার মাধ্যমে সাথে উন্নত করতে পারেন। যাতে আপনার ওয়েবসাইটটি প্রাসঙ্গিক এবং কার্যকর থাকে।

৫. সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছতে এটি ব্যবহার করুন

একটি ওয়েবসাইট থাকা আপনাকে শুধুমাত্র গতানুগতিক বিপণন পদ্ধতির চেয়ে বিস্তৃত পরিসরে শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ দেয়। সার্চ ইঞ্জিন (SEO)-এর জন্য আপনার সাইট অপ্টিমাইজ করে, আপনি আপনার সার্চ র‌্যাঙ্কিং উন্নত করতে পারেন। আরও বেশি অর্গানিক ট্রাফিক পেতে পারেন।

এছাড়া সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান এবং ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে সম্ভাব্য গ্রাহকদের নিয়ে আসতে পারেন।

উদাহরণস্বরূপ, একটি স্থানীয় কফি শপ তাদের গল্প শেয়ার, তাদের খাবার মেনু পোস্ট করা এবং অনলাইন অর্ডার নেয়ার জন্য তাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারে।

সোশ্যাল মিডিয়া এবং ইমেল নিউজলেটারের মাধ্যমে তাদের ওয়েবসাইটের প্রচার করে, কফি শপটি তাদের বিদ্যমান গ্রাহকদের সাথে যুক্ত হতে পারে এবং নতুনদের আকৃষ্ট করতে পারে। অধিকন্তু, একটি ভালোভাবে অপ্টিমাইজ করা ওয়েবসাইট, কফি শপটিকে সার্চ ইঞ্জিনের স্থানীয় অনুসন্ধান ফলাফলগুলিতে উপস্থিত হতে সাহায্য করতে পারে।

পরিশেষে বলবো, বিশ্ববাজারে পৌঁছতে আপনার ওয়েবসাইট ব্যবহার করার কথা বিবেচনা করুন। এমনকি আপনার ব্যবসায় প্রাথমিকভাবে স্থানীয়ভাবে পরিচালিত হলেও, একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি সারা বিশ্ব থেকে গ্রাহকদের আকর্ষণ করতে পারে। যারা আপনার পণ্য বা পরিষেবাগুলিতে আগ্রহী হতে পারে। এটি আপনার ব্যবসায়ের সামগ্রিক বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

The post ব্যবসায়ের সম্প্রসারণে কোম্পানির ওয়েবসাইট কতটা জরুরি? appeared first on জিনিউজ বিডি ডটকম.

সীমান্ত হত্যা : একটি পর্যালোচনা
সীমান্তে বাংলাদেশি হত্যা বাড়ছে৷ বাড়ছে মারণাস্ত্রের ব্যবহার৷ ভারত প্রতিনিয়তই সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছে। প্রাণঘাতী গুলি ব্যবহার না করার কথা বলেছেন বিএসএফের কর্তা ব্যক্তিরা। তবে বাস্তবতা হচ্ছে সীমান্তে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ হয়নি, গুলিবর্ষণের হার কমেওনি। দিন দিন বাড়ছেই সন্দেহভাজনদের আক্রমণাত্মক ভীতি প্রদর্শন, নির্দয়ভাবে প্রহার এবং নির্যাতন। মানুষকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে নৃশংসভাবে।

বন্ধুরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার না করার এধরনের উদাহরণ পৃথিবীতে বিরল। অথচ বন্ধুদেশের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে তো বটেই, তা মর্যাদাপূর্ণও হতে হবে। ভারতীয় সীমান্তরক্ষীদের ‘দেখামাত্র গুলি’র ক্ষমতা চর্চা বন্ধুত্বের সম্পর্কের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্ক, তা অব্যাহত রাখতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হবে। সারাবিশ্বের কোনো দেশে এরকম হত্যাকাণ্ড দেখাতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে এরকম তিনদিকে কাঁটাতার দেখাতে পারবেন না।

বাংলাদেশ সীমান্তেই কেন হত্যা?

ভারতের সাথে ৬টি দেশের স্থল সীমান্ত রয়েছে। এ দেশগুলো হল পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও বাংলাদেশ। আর ভারতের সমুদ্র সীমান্ত রয়েছে শ্রীলংকার সাথে। আমরা এও জানি, এই সবগুলো দেশের সীমান্তেই ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ মোতায়েন আছে।

স্বাধীনতার পর ভারত-বাংলাদেশ সীমান্ত সবসময়ই অশান্ত ছিল এবং এখনো রয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য ৫টি দেশের সীমান্তে বিএসএফের গুলিতে কোনো লোক নিহত হওয়ার কোনো খবর কিন্তু চোখে পড়ে না। নেপালে সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডারে তো মাসের পর মাস, দিনের পর দিন এধরনের হত্যার ঘটনা ঘটে না। শুধু বাংলাদেশ সীমান্তেই কেন এই হত্যা?

বাংলাদেশিদের জীবন তাদের কাছে এত মূল্যহীন যে তুচ্ছ কারণে বা খেলাচ্ছলেও তারা গুলি চালিয়ে এক একটি জীবন প্রদীপ নিভিয়ে দেয়। এ রকম পৈশাচিক হত্যাকাণ্ডের জন্য তাদের কোনো জবাবদিহি করতে হয় না। তাই সীমান্তে বিএএসএফের হাতে খুন হওয়া বাংলাদেশিদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে খুন হওয়া শত শত নিরীহ নিরপরাধ মানুষের অসহায় পরিবারের করুণ আহাজারি যেন চলছেই, চলবেই।

সীমান্তে নিহতরা আসলে কারা?

বিএসএফের হাতে নিহত নিরীহ বাংলাদেশিদের বেশিরভাগ মারা গেছেন ভারত থেকে গরু আনার সময়। কেউ মারা গেছেন বাংলাদেশ সীমানায় নিজের ক্ষেতে কৃষিকাজ করার সময়। আর কিছু লোককে বিএসএফ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। অধিকাংশ বাংলাদেশি হত্যার ঘটনাই ঘটেছে বাংলাদেশের মাটিতে, ভারতে অনুপ্রবেশকালে নিহত হয়েছে এমন নয়। ক্ষেতে কর্মরত কৃষক বা মাঠ দেখতে যাওয়া নিরীহ মানুষকে গুলি করে খুন করা কেন? লোকজনকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে বা পাথর ছুঁড়ে হত্যা, লাশ নদীতে ফেলে দেওয়া কেন?

সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশের দরিদ্র নাগরিকরা বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাতায়াত করেন। এর মধ্যে রয়েছে জরুরি চিকিৎসাসেবা, আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া এবং কিছু অত্যাবশ্যকীয় পণ্য কেনা। শুধু সীমান্ত অতিক্রম নয়, জিরো লাইনের কাছে ভুলক্রমে চলে যাওয়ার কারণেও বাংলাদেশের নাগরিকরা হত্যার শিকার হয়েছেন। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হত্যার শিকার হওয়ায় অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। অথচ সীমান্তের শূন্যরেখার কাছে কৃষিজমিতে কৃষিকাজ বা নদীতে মাছ ধরার জন্য সীমান্ত পেরানোকে ‘ডকট্রিন অব নেসেসিটি’ হিসেবেই দেখা হয় সীমান্ত এলাকায়।

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় কাঁটাতারের বেড়া টপকানোর সময় ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফের এক সদস্য

সীমান্ত হত্যা : ভারতের বক্তব্য কী?

সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে কথিত অবৈধ অভিবাসন ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শ্যূট-অন-সাইট (দেখামাত্র গুলি) নীতি বাংলাদেশ-ভারত সীমান্তে বহাল আছে, যার প্রেক্ষিতে বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে।

দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় কর্তৃপক্ষ বরাবরই সীমান্ত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে আসছে। বিএসএফের পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে, বিএসএফ সদস্যরা সাধারণ নাগরিকের ওপর গুলি ছোড়ে না। অস্ত্রধারী চোরাকারবারিরা দল বেঁধে জোয়ানদের ওপর আক্রমণ করে, তখন তারা আত্মরক্ষার্থে গুলিবর্ষণে বাধ্য হয়।

বিএসএফের সাবেক প্রধান রমণ শ্রীবাস্তবের ভাষায়, “কোনো মানুষের উচিত নয় এই শিকারগ্রস্তদের জন্য দুঃখ করা। তিনি দাবি করেন, যেহেতু এসব ব্যক্তি প্রায়ই রাতে, অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল, তাই তারা মোটেই ‘নির্দোষ’ ছিল না।”

২০২০ সালের ২ মার্চ ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য ভালো না। এই হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে সীমান্তজুড়ে ঘনবসতি এবং প্রচুর মানুষের বসবাস। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সীমান্তে হত্যার জন্য দায়ী।’

২০২০ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অনুপ্রবেশের কারণে সীমান্ত হত্যা ঘটছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এ ধরনের ঘটনা কেবল আত্মরক্ষার্থে ঘটছে। তারা সীমান্তের এপারে (বাংলাদেশ) কখনো গুলি করে না। দুই পাশেই একই মানুষ, সীমান্তে কে কোন দেশি তা পৃথক করা কঠিন।’

সীমান্ত হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

সীমান্ত হত্যার ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদি বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে হত্যা কিংবা শারীরিকভাবে আঘাত করা গুরুতর অন্যায়। তাদেরকে গ্রেফতার করে প্রচলিত আইন মোতাবেক শাস্তি দেয়া যেত। ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তারা ভারতের প্রতি হুমকি হতে পারেন না। তাই বিএসএফ তাদের আটক করতে পারে, গুলি চালাতে পারে না।

যুদ্ধাবস্থা ছাড়া বন্ধুভাবাপন্ন দুই দেশের সীমান্তে এ রকম প্রাণহানি অস্বাভাবিক, অমানবিক। বিনাবিচারে গুলি করে মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বরং তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একটি প্রশিক্ষিত বাহিনীর সৈন্যরা কিন্তু চাইলেই এমনভাবে গুলি করতে পারে যাতে অপর ব্যক্তি মারা না যায়, কিন্তু তারা এমনভাবে গুলি করছে যাতে সাথে সাথে একজন নিরস্ত্র মানুষের মৃত্যু ঘটে ।

সীমান্ত হত্যার পরিসংখ্যান

মানবাধিকার সংস্থা অধিকার

২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে কমপক্ষে এক হাজার ১৪৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।’

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ছয় বছরে বিএসএফ গুলি ও শারীরিক নির্যাতনে হত্যা করেছে ৪২ জন বাংলাদেশীকে। ২০১৩ সালে মোট ২৭ জন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ সদস্যরা। ২০১৪ সালে হত্যা করা হয়েছে ৩৩ জন বাংলাদেশীকে। আহত হয়েছেন ৬৮ জন। এ ছাড়া বিএসএফ ধরে নিয়ে গেছে ৫৯ জনকে। ২০১৫ সালে বিএসএফ হত্যা করেছে ৪৫ জন বাংলাদেশীকে; এর মধ্যে ৩১ জন গুলিতে এবং বাকি ১৪ জন শারীরিক নির্যাতনে মারা গেছে। ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বিএসএফ ১৮ জনকে হত্যা করে।

২০১৯ সালে সীমান্তে ৪৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের মধ্যে গুলিতে ৩৭ জন এবং নির্যাতনে ছয়জন। আহত হয়েছেন ৪৮ জন। অপহৃত হয়েছেন ৩৪ জন। ২০১৮ সালে নিহত হয়েছেন ১৪ জন। আর ২০১৭ সালে ২৪ জন।

১৯৯৬ সাল থেকে ২০০১ সালের এপ্রিল পর্যন্ত সীমান্তে ৩১২ বার হামলা চালানো হয়। এর মধ্যে ১৯৯৬ সালে ১৩০টি হামলা, ১৯৯৭ সালে ৩৯টি হামলা, ১৯৯৮ সালে ৫৬টি হামলা, ১৯৯৯ সালে ৪৩টি হামলা, ২০০০ সালে ৪২টি হামলার ঘটনা ঘটে।

সরকারি হিসাব

বিজিবির তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০১৭ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে মারা গেছেন ৯৩৬ জন বাংলাদেশি। এর মধ্যে বিএসএফের হাতে ৭৬৭ জন ও ভারতীয়দের হাতে ১৬৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ২০০৯ সালে ৬৭ জন, ২০১০ সালে ৬০ জন, ২০১১ সালে ৩৯ জন, ২০১২ সালে ৩৪ জন, ২০১৩ সালে ২৮ জন, ২০১৪ সালে ৪০ জন, ২০১৫ সালে ৪৫ জন এবং ২০১৬ সালে ৩১ জন নিহত হয়েছেন।

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সীমান্ত হত্যা বেড়েছে ১২ গুণ। স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় সংসদে দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে তিনজন এবং ২০১৯ সালে ৩৮ জন হত্যার শিকার হন।

সীমান্ত হত্যা : হিউম্যান রাইটস্ ওয়াচ কী বলছে?

২০১১ সালের জুলাইয়ে হিউম্যান রাইটস্ ওয়াচ সীমান্ত হত্যা নিয়ে বলে, “ভারত সরকারের বাংলাদেশের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দ্বারা হত্যা, নির্যাতন, ও অন্যান্য অনাচারের নতুন অভিযোগ একটি, দ্রুত পরিষ্কার, এবং স্বচ্ছ অপরাধের তদন্ত দায়িত্বগ্রহণ করা উচিত।”

হিউম্যান রাইটস্ ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক, মিনাক্ষী গাঙ্গুলী বলেন, “সীমান্তে মানুষের উপর অত্যধিক বল ব্যবহার ও নির্বিচারে প্রহার অসমর্থনীয়। এইসব নির্যাতনের ঘটনা ভারতের আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ করে।”

হিউম্যান রাইটস ওয়াচ’র প্রতিবেদনে জানানো হয় যে, সীমান্ত হত্যার প্রতিটি ক্ষেত্রে অভিযুক্তরা হয় নিরস্ত্র ছিল, না হয় তাদের হাতে শুধুমাত্র কাস্তে, লাঠি অথবা ছুরি ছিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিকে পেছন থেকে গুলি করা হয়েছিল, যা থেকে প্রতীয়মান হয় তারা পালাতে চেষ্টা করেছিল। খুব কাছ থেকে গুলি করা এবং শারীরিক অত্যাচারের ফলে মৃত্যুর ঘটনাও বিরল নয়। কোনো ক্ষেত্রেই মৃত ব্যক্তির কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র বা বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে বলে বিএসএফ দাবি করতে পারেনি।

মিডিয়ায় সীমান্ত হত্যার খবর

দেশের পত্র-পত্রিকাসহ আন্তর্জাতিক মিডিয়ায় সীমান্তে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের হত্যার খবর গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। এমনকি খোদ ভারতীয় মিডিয়াতেও এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে ও সমস্যাটি সমাধানের উপায়-গুরুত্ব নিয়ে প্রবন্ধ-নিবন্ধ-প্রতিবেদন প্রকাশ করেছে।

সীমান্ত হত্যা নতুন নয়

সীমান্ত হত্যার শিকার হয়েছে-

১৯৭২ সালে ১৫জন

১৯৭৩ সালে ২০ জন

১৯৭৪ সালে ২৩ জন

১৯৭৫ সালে ১১ জন

১৯৭৬ সালে ১৬ জন

১৯৭৭ সালে ২৭ জন

১৯৭৮ সালে ১২ জন

১৯৭৯ সালে ২২ জন

১৯৮০ সালে ১৮ জন

১৯৮১ সালে ১২ জন

১৯৮২ সালে ১৯ জন

১৯৮৩ সালে ১৬ জন

১৯৮৪ সালে ২৩ জন

১৯৮৫ সালে ২৭ জন

১৯৮৬ সালে ৩০ জন

১৯৮৭ সালে ১৭ জন

১৯৮৮ সালে ১৩ জন

১৯৮৯ সালে ১৭ জন

১৯৯০ সালে ১৮ জন

১৯৯১ সালে ১৫ জন

১৯৯২ সালে ১৬ জন

১৯৯৩ সালে ২৩ জন

১৯৯৪ সালে ৩৯ জন

১৯৯৫ সালে ৩৬ জন

১৯৯৬ সালে ৩১ জন

১৯৯৭ সালে ৩৩ জন

১৯৯৮ সালে ৩৭ জন

১৯৯৯ সালে ৩৮ জন

২০০০ সালে ৩৯ জন

২০০১ সালে ৯৪ জন

২০০২ সালে ১০৫ জন

২০০৩ সালে ৪৩ জন

২০০৪ সালে ৭২ জন

২০০৫ সালে ১০৪ জন

২০০৬ সালে ১৫৫ জন

২০০৭ সালে ১২০ জন

২০০৮ সালে ৬২ জন

২০০৯ সালে ৯৮ জন

২০১০ সালে ৭৪ জন

২০১১ সালে ৩১ জন

২০১২ সালে ৩৮ জন

২০১৩ সালে ২৯ জন

২০১৪ সালে ৩৫ জন

২০১৫ সালে ৪৫ জন

২০১৬ সালে ২৯ জন

২০১৭ সালে ২৫ জন

২০১৮ সালে ১৫ জন

২০১৯ সালে ৪৩ জন

২০২০ সালে ৫২ জন।

বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া পরিসংখ্যানের হিসেবে, বিএসএফ’র হাতে ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ হাজার ১৮৫ জন বাংলাদেশি।

সীমান্ত হত্যার কয়েকটি আলোচিত ঘটনা

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় কাঁটাতারের বেড়া টপকানোর সময় ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানি খাতুনকে (জন্ম:১৯৯৬ সাল) গুলি করে হত্যা করে বিএসএফের এক সদস্য। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশে সে দেশে ফিরছিল।

২০১৫ সালের ১৯ আগস্ট নওগাঁর সাপাহারের করমুডাঙ্গা সীমান্তে ইসমাইল নামে এক দরিদ্র জেলে পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে অন্ধকারে জিরো লাইনের কাছাকাছি চলে যান। এ সময় ৩১ বিএসএফের একটি টহল দল তাকে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি পালিয়ে আসেন এবং সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পরই তার মৃত্যু হয়। তার পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

২০১৫ সালের ২৭ অক্টোবর যশোর শার্শা উপজেলার সীমান্ত এলাকার ইছামতি নদীতে মাছ ধরার সময় মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি জেলেকে হত্যা করেন বিএসএফ সদস্যরা।

২০১৫ সালের ৮ অক্টোবর ২১ বিএসএফের একটি দল দুর্গাপুরে বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রায় ৫০০ গজ ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা গ্রামবাসীর গরু, ছাগলও নিয়ে যান।

২০১৬ সালের ২৩ জুলাই বেনাপোলের পুটখালি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন শহিদুল ইসলাম ওরফে ফনি। ভোরবেলায় তিনি এবং আরো কয়েকজন ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের উপর গুলি চালালে ফনি নিহত হন।

২০১৬ সালের ২২ জুলাই গোদাগাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন আবুল কালাম আজাদ। তিনিও ভারত থেকে গরু নিয়ে আসছিলেন।

২০১৬ সালের ২০ জুলাই দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে সাইফুল ইসলামকে ধরে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ।

২০১৬ সালের ১৪ জুলাই কুড়িগ্রামের রৌমারিতে একটি ব্রিজের উপর থেকে পাথর ছুঁড়ে বিএএসএফ খুন করে রাশেদুল ইসলাম নামে এক যুবককে।

২০১৬ সালের ১০ জুলাই নওগাঁর ধামইরহাটের চকিজিলা সীমান্তে গোলাপ হোসেন নামে আরেক যুবককে গুলি করে হত্যা করে তারা। তিনি সীমান্তের ২৬৫ নং মেইন পিলারের কাছে গেলে তাকে গুলি করা হয়।

আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি সীমান্ত এলাকার ১০ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় চলাচল করবে

সীমান্তে চালকবিহীন ড্রোন

ভারত সম্প্রতি বাংলাদেশ সীমান্তে চালকবিহীন ড্রোন বিমান ব্যবহার করারও সিদ্ধান্ত নিয়েছে। ড্রোন তথা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি সীমান্ত এলাকার ১০ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় চলাচল করবে। আকাশ থেকে ছবি তোলার পাশাপাশি প্রয়োজন দেখা দিলে ড্রোন বিমান থেকে বোমা ফেলা হবে। গুলিও বর্ষণ করবে ভারতীয়রা। এ ব্যাপারে বিএসফকে সহায়তা করবে ভারতের বিমান বাহিনী।

সীমান্ত হত্যা বন্ধে করণীয়

সীমান্ত হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি বদলানো দরকার। শুধু উদ্বেগ জানানো ও বৈঠকাদি যথেষ্ট নয়। দেশের মানুষের জীবন রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থকে নিয়ে তৎপরতা বাড়াতে হবে।

দ্বিপাক্ষিক আলোচনায় সীমান্ত হত্যাকাণ্ড সমস্যার সুরাহা হচ্ছে না। তাই সীমান্ত হত্যা বন্ধের জন্য বিষয়টি অনতিবিলম্ব আন্তর্জাতিক ফোরামে তোলা দরকার।

সীমান্তে যেকোনো অপরাধ দমনের ক্ষেত্রে অপরাধীদের বিদ্যমান আইনে বিচার হবে এবং এটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত।

বিএসএফ যাদেরকে হত্যা করেছে তাদের তালিকা করে ক্ষতিপূরণ দাবি করতে হবে ভারতের নিকট।

বাংলাদেশের মন্ত্রীদেরকে সতর্ক সচেতন হতে হবে বাক্যবানে। বিরত থাকতে হবে বেফাস মন্তব্য করা থেকে।

সরকারকে অবশ্যই সীমান্ত হত্যার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে এবং আন্তর্জাতিকভাবে এর বিচার করতে হবে।

সমাপনী কথা

ফেলানীসহ কোনো বাংলাদেশীই আকস্মিক দুর্ঘটনার শিকার হয়নি। তাদের রীতিমতো টার্গেট করে, ফেলানীর মতো ক্ষেত্রে পয়েন্ট র্যাং ক দূরত্ব থেকে গুলি করে হত্যা করা হয়েছে। সর্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের মধ্যেও এখনো সে কর্মকান্ডই চালিয়ে যাচ্ছে বিএসএফ। বিডিআর যখন ছিল তখন বিএসএফ কিন্তু এত বেশি দুঃসাহস দেখাতো না। পদুয়াসহ সীমান্তের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে সমুচিত জবাব দেয়ায় বিডিআরকে বিএসএফ বরং বাঘের মতো ভয় করতো। একই বিএসএফ বর্তমান বিজিবিকে সামান্য পাত্তা পর্যন্ত দিচ্ছে না।

The post সীমান্ত হত্যা : একটি পর্যালোচনা appeared first on জিনিউজ বিডি ডটকম.

যেসব পণ্যের বিএসটিআই লাইসেন্স বাধ্যতামূলক, ব্যবসায় করলে জেনে নিন
বিএসটিআই লাইসেন্স সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। খাবার ও ঘরের কাজে ব্যবহৃত সামগ্রী, প্রসাধনী, কাপড়, জুতা, ইলেকট্রিক ও নির্মাণকাজে ব্যবহৃত পণ্যসহ দুই শতাধিক পণ্য বাজারজাতকরণের জন্য বিএসটিআই লাইসেন্স নিতে হয়। বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্যগুলো বাজারজাত করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।

এই নিবন্ধে আমরা জানবো বিএসটিআই কী? বিএসটিআই পণ্য তালিকা এবং বিএসটিআই লাইসেন্স করার নিয়ম সম্পর্কে।

বিএসটিআই কী?

বিএসটিআই হলো- বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত একটি প্রতিষ্ঠান। পণ্য ও সেবার মান প্রণয়ন, গুণগতমান ও পরিমাপ নিশ্চিতকরণের নিমিত্ত সেবাসমূহকে আন্তর্জাতিক/আঞ্চলিক মানদণ্ডে উন্নীতকরণ এবং সেবাগ্রহীতাদের স্বার্থ রক্ষাক্রমে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিএসটিআই (BSTI)।

বিএসটিআই -এর পূর্ণরূপ কী?

বিএসটিআই -এর পূর্ণরূপ হচ্ছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (Bangladesh Standards and Testing Institution)।

বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে?

১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত অধ্যাদেশ ৩৭ (The Bangladesh Standards and Testing Institution Ordinance, 37 of 1985) এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি (CTL) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনকে (BDSI) একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যন্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটিও (Department of Agricultural Grading and Marking) বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।

বিএসটিআই -এর কাজ

দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই -এর মূল কাজ হচ্ছে-

ক) দেশে উৎপাদিত শিল্পপণ্য, বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়া ও পরীক্ষণ পদ্ধতির জাতীয় মান প্রণয়ন।

খ) প্রণীত মানের ভিত্তিতে পণ্যমাসগ্রীর গুণগত মান পরীক্ষণ/বিশ্লেষণ এবং পণ্যের গুণগত মানের নিশ্চয়তা বিধান।

গ) দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন, বাস্তবায়নসহ ওজন ও পরিমাপের সঠিকতা তদারকি ও নিশ্চিতকরণ।

সুষ্ঠুভাবে এ সকল কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে দেশে শিল্পের বিকাশ, মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং পণ্যমানকে বর্তমান মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতায় উপযোগী করে তোলা বিএসটিআই -এর লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে অবাধ বাণিজ্যের পরিবেশে পণ্য মানকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তুলতে বিএসটিআই কাজ করে যাচ্ছে।

বিএসটিআই পণ্য তালিকা

কিছু পণ্য আছে যেগুলো বাজারজাতকরণের আগে আপনাকে অবশ্যই বিএসটিআই লাইসেন্স বা অনুমাদন নিতে হবে। ২০২১ সালের ২৫ মার্চ বিএসটিআই- এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ২২৭টি পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। পণ্যগুলি হলো-

List of 227 Products Brought Under Mandatory Certification Marks Wing:

(On 23-03-2021)A. Agricultural and Food Products (88 Items):

SI.

No.

Name of the Products

Standard No. and Year

1

Plywood Tea – Chest

BDS 18:2006 (2nd Revision)

2

Mustard Oil

BDS 25:2015 (2nd Revision)

Amend-1:2020

3

Refined Sugar

BDS 138:2006 (2nd Revision),

Amend-1:2008

4

Suji (Semolina)

BDS 190:2016 (2nd Revision)

5

Poultry Feeds

BDS 233:2019 (3rd Revision)

6

Wheat Atta

BDS 380:2007 (2nd Revision)

7

Maida

BDS 381:2007 (3rd Revision)

8

Bread

BDS 382:2016 (3rd Revision),

Amend-1:2018

9

Biscuits

BDS 383:2001 (2nd Revision)

10

Macaroni, Spaghetti and Vermicelli

BDS 384:2017 (2nd Revision)

11

Lozenges

BDS 490:2014 (3rd Revision)

12

Canned and Bottled Fruits

BDS 503:2006 (1st Revision)

13

Fruit Squashes

BDS 506:2002 (2nd Revision)

14

Fruit Cordial

BDS 508:2006 (2nd Revision)

15

Sauce (Fruits or Vegetables)

BDS 512:2017 (2nd Revision)

16

Fruits and Vegetables Juices

BDS 513:2013 (3rd Revision)

17

Tomato Paste

BDS 517:2015 (3rd Revision)

18

Fermented Vinegar

BDS 523:2015(2nd Revision)

19

Concentrated Fruit Juice

BDS 527:2015 (2nd Revision)

20

Fruit Syrup

BDS 528:2019 (3rd Revision)

21

Tomato Ketchup

BDS 530:2002 (2nd Revision)

22

a) Soluble Coffee Powder

b) Roasted and Ground Coffee

c) Roasted Coffee – Chicory Powder

a) BDS 763:2016 (2nd Revision)

Amend-1:2020

b) BDS 805:2016 (1st revision)

c) BDS 806:2016 (1st revision)

23

Plywood for General Purposes

BDS 799:2006 (2nd Revision)

24

Banaspati

BDS 804:2011 (2nd Revision)

25

Milk Powder

BDS 860:2020 (2nd Revision)

26

Butter Oil and Ghee

BDS 908:2012 (2nd Revision)

Amend-1:2020

27

Turmeric Powder

BDS 991:2020 (2nd Revision)

28

Wheat Bran

BDS 997:2006 (1st Revision)

29

Toffees

BDS 1000:2001 (1st Revision)

30

Wafer Biscuit

BDS 1001:2010 (1st Revision)

31

Chilli Powder

BDS 1017:2020 (2nd Revision)

32

Safety Matches in Boxes

BDS 1040:2006 (1st Revision)

33

Ice Cream

BDS 1083:2006 (1st Revision)

34

Coriander Powder

BDS 1084:2015 (1st Revision),

Amend-1:2020

35

Mosquito Coil

BDS 1089:2018 (3rd Revision)

36

Noodles

BDS 1106:2015 (2nd Revision)

37

Carbonated Beverages

BDS 1123:2013 (3rd Revision)

38

Malathion 57 % (W/V) (Emulsifiable Concentrates)

BDS 1179:2001 (1st Revision)

39

Curry Powder

BDS 1205:2013 (2nd Revision),

Amend-1:2020

40

Iodized Salt

BDS 1236:2020 (2nd Revision)

41

Drinking Water

BDS 1240:2001 (1st Revision)

42

Natural Mineral Water

BDS 1414:2000 (1st Revision)

43

Lassi (Yoghurt Drink)

BDS 1470:2015 (1st Revision)

44

Flavoured Milk

BDS 1471:2012 (1st Revision)

45

Chewing Gum, Ball Gum and Bubble Gum

BDS 1498:2012 (1st Revision)

46

Instant Noodles

BDS 1552:2015 (2nd Revision)

47

Chips and Crackers

BDS 1556:2017 (1st Revision),

Amend-1:2019

48

Chanachur

BDS 1564:2016 (1st Revision)

49

Cakes

BDS 1574:2012 (2nd Revision)

50

Fruit Drinks

BDS 1581:2015 (2nd Revision)

51

Soft Drink Powder

BDS 1586:2007 (1st Revision)

52

Lachsa Shemai

BDS 1620:2000, (Amend-1:2020)

53

Pasteurized Milk

BDS1702:2019 (1st Revision)

54

Fortified Soybean Oil

BDS 1769:2014 (1st Revision)

55

Fortified Edible Palm Oil

BDS 1770:2014 (1st Revision)

56

Fortified Edible Sunflower Oil

BDS 1773:2016 (1st Revision)

57

Fortified Palm Olein

BDS 1774:2006, Amend-1:2014

58

Sweetened/Unsweetened Condensed Filled Milk

BDS 1780:2014 (1st Revision)

59

Muri (Puffed Rice)

BDS 1796:2008

60

Edible Jell

BDS 1801:2015 (2nd Revision),

Amend-1:2018

61

Ultra High Temperature Milk and Ultra High

Temperature Homogenized Milk

BDS 1805:2008

62

Cumin Powder

BDS 1807:2008, Amend-1:2020

63

Ice Lolly

BDS 1847:2011

64

Low Fat Milk

BDS 1866:2013

65

Artificial Flavoured Drinks

BDS 1877:2014

66

Fortified Edible Rice Bran Oil

BDS 1886:2014

67

Synthetic Vinegar

BDS  1896:2015

68

Potato Chips

BDS 1927:2017

69

Fish Feed

BDS 1915:2016

70

Corn Flakes

BDS  1957:2018

71

Oats

BDS 1960:2019

72

Dextrose Monohydrate

BDS CAC 8:2007

73

Liquid Glucose (Glucose Syrup)

BDS CAC 9:2006

74

Honey

BDS CAC 12:2007

75

Canned Pineapple

BDS CAC 42:2007

76

Infant Formula and Formulas for Special Medical

Purposes Intended for Infants

BDS CAC 72:2008

77

Processed Cereal Based Food for Infants and

Young Children

BDS CAC 74:2007

78

Chocolate

BDS CAC 87:2008

79

Follow-Up Formula

BDS CAC 156:2008,

Amend-1:2009

80

Sugar

BDS CAC 212:2006

81

Fermented Milk

BDS CAC 243:2015

82

A Blend of Skimmed Milk and Vegetable Fat in

Powdered Form

BDS CAC 251:2018

83

Pickled Fruits and Vegetables

BDS CAC 260:2014

84

Jams, Jellies and Marmalades

BDS CAC 296:2014

85

Butter

BDS CAC A-1:2002

86

Sweetened Condensed Milk

BDS CAC A-4:2002

87

Black Tea – Definition and Basic Requirements

BDS ISO 3720:2017

88

Instant Tea in Solid Form – Specification

BDS ISO 6079:2015

B. Chemical Products (60 items):

89

Laundry Soaps

BDS 12:2019 (3rd Revision)

90

Toilet Soap

BDS 13:2006 (3rd Revision)

Amend-1:2008

91

Coal Tar Black Paint (Alquatra)

BDS 69 (Part-2):1991

Amend-1:2006

92

Stamp Pad Ink

BDS 90:2011 (2nd Revision)

93

Coconut Oil

BDS 99:2007 (2nd Revision)

94

Aluminium Sulphate, Non Ferric

BDS 149:2014 (2nd Revision)

95

Triple Super Phosphate (T.S.P.)

BDS 216:1991 (1st Revision)

Amend-1, 2:2007

96

Urea (Fertilizer)

BDS 217:2011 (2nd Revision)

97

Pencils

BDS 330:1993 (1st Revision)

Amend-1:2006

98

Sole Leather (Vegetable Tanned)

BDS 340:2012 (2nd Revision)

99

Internal Combustion Engine Crankcase Oils

(Diesel and Gasoline)

BDS 343:2012 (1st Revision)

100

High Speed Diesel

BDS 344:2020 (3rd Revision)

101

Unleaded Motor Gasoline – Premium

BDS 346:2010 (4th Revision)

Reaffirmed 2020

102

Unleaded Motor Gasoline – Regular

BDS 347:2019 (5th Revision)

103

Ready Mixed Paint, Brushing, Finishing Semi-Gloss

for General Purpose.

BDS 402:1989 (1st Revision)

Amend-1, 2:2007

104

Writing and Printing Papers

BDS 405:2012 (2nd Revision)

105

Carbon Paper for Type Writer

BDS 411:1989 (1st Revision)

Amend-1:2006

106

Ceramic Tableware

BDS 485:2000 (2nd Revision)

Amend-1, 2, 3:2006

107

Newsprint

BDS 845:2012 (2nd Revision)

108

Shoe Polish, Paste

BDS 1006:1981 Amend-1:2006

109

Tooth Paste

BDS 1216:2012 (2nd Revision)

110

Shaving Cream

BDS 1241:2017 (1st Revision)

111

Shampoo, Surfactant Based

BDS 1269:2014 (2nd Revision)

112

Skin Powders

BDS 1337:2015 (1st Revision)

113

Hair Oils

BDS 1339:2018 (1st Revision)

114

Tooth Powder

BDS 1370:2017 (1st Revision)

115

Skin Creams

BDS 1382:2019 (3rd Revision)

116

Ball Point Pens

BDS 1384:2002 (1st Revision)

117

Nail Polish

BDS 1421:1992

118

Enamel Synthetic Exterior:

(a) Undercoating (b) Finishing

BDS 1423:2018 (1st Revision)

119

Lipstick

BDS 1424:1993, Amend-1, 2:2006

120

Tableware Made of Melamine Moulding Compound

BDS 1425:2009 (1st Revision)

121

Synthetic Detergent Powder

BDS 1445:2019 (2st Revision)

122

After Shave Lotion

BDS 1524:2006 (1st Revision)

123

Household Dish Washing Liquid

BDS 1554:1997

124

Direct Moulded Sole (DMS) Boots for General

Purposes

BDS 1555:1997

125

Diammonium Phosphate

BDS 1628:2000

126

Rotational Moulded Polyethylene Water Storage

Tanks

BDS 1699:2002

127

Cement Paints

BDS 1706:2015 (1st Revision)

128

Liquid Toilet Cleaner

BDS 1707:2002

129

Facial Tissue Paper

BDS 1723:2003

130

Toilet Tissue Paper

BDS 1745:2006

131

Baby Oil

BDS 1766:2019 (1st Revision)

132

Toilet Soap for Babies

BDS 1798:2019 (1st Revision)

133

Tableware Made of Urea Moulding Compound

BDS 1825:2011 (1st Revision)

134

Emulsion Paint

BDS 1827:2018 (1st Revision)

135

Float Glass

BDS 1832:2010

136

Economy Emulsion Paint (Distemper)

BDS 1833:2018 (1st Revision)

137

Skin Powder for Babies

BDS 1844:2011

138

Skin Creams and Lotions for Babies

BDS 1858:2019 (1st Revision)

139

Floor Liquid Detergents

BDS 1859:2012

140

Glass Tableware

BDS 1874:2013

141

Baby Shampoo

BDS 1884:2014

142

Skin Lotions

BDS 1923:2019 (1st Revision)

143

Shoes (Physical)

BDS 1944:2018

144

Specification For Containers for Packaging of

Mineral Water and Drinking Water

BDS 1958:2019

145

Natural Henna/Mehedi (Powder and Paste)

BDS 1966:2019

146

Synthetic Colour Paste

BDS 1967:2019

147

Liquid Hand Wash

BDS 1973:2019

148

Alcohol Based Hand Sanitizers

BDS 1980:2020

C. Engineering Products (29 items):

Sl. No.

Name of the Products

Standards No. and Year

149

Common Building Clay Bricks

BDS 208:2009 (3rd Revision)

150

Safety Razor Blades

BDS 219:2002 (1st Revision)

151

Portable Fire Extinguisher

BDS 825:1991 (1st Revision)

Reaffirmed 2007

152

Bi-Cycle Rims

BDS 986:2006 (1st Revision)

153

Mild Steel (MS) Pipe and Galvanized Iron (GI) Pipes

BDS 1031:2006 (1st Revision)

154

Gp Sheets (With Corrugated Sheets)

BDS 1122:1987 Reaffirmed 2007

155

Protective Helmets for Scooter & Motor Cycle Riders

BDS 1136:1986 Reaffirmed 2007

156

Sanitary Ware Appliances

BDS 1162:2014

157

Gold

BDS 1515:1995

158

Hollow Clay Bricks and Blocks

BDS 1803:2008

159

Disposable Razor Blades

BDS 1838:2011

160

Specification for Energy-Efficiency Rating of

Household Refrigerators, Refrigerator-Freezers and

Freezers

BDS 1850:2012

161

Performance of Air Conditioners and Heat Pumps –

Energy Labeling and Minimum Energy Performance

Standard (MEPS) Requirements

BDS 1852:2012

162

Specification for Household Refrigerators/Freezers

BDS 1849:2012

163

Specification for Pipes and Fittings Made of

Unplasticized Polyvinyl Chloride (PVC-U) used for

Potable Water Supply

BDS 1878:2015

164

Specification for Extruded Profiles of Aluminum and

Aluminum Alloys

BDS 1879:2014

165

Cement – Part: 1 Composition, Specifications and

Conformity Criteria for Common Cements

BDS EN 197-1:2003

Reaffirmed 2010

166

Sanitary Tapware – Single Taps and Combination Taps

for Water Supply Systems of Type 1 and

Type 2 – General Technical Specification

BDS EN 200:2009

167

Concrete Paving Blcoks – Requirements and Test

Methods

BDS EN 1338:2009

168

Bitumen and Bituminous Binders – Specification for

Paving Grade Bitumen

Bitumen and Bituminous Binders – Framework for

Specifying Cationic Bituminous Emulsions

BDS EN 12591:2009

BDS EN 13808:2009

169

Unplasticized Polyvinylchloride (PVC-U) Profiles for

The Fabrication of Windows and Doors – Classitication, Requirements and Test Methods

BDS EN 12608:2008

170

Passenger Car Tyres and Rims (Metic Series) –

Part 1: Tyres

Passenger Car Tyres and Rims (Metic Series) – Part 2: Rims

BDS ISO 4000-1:2012

BDS ISO 4000-2:2012

171

Truck and Bus Tyres and Rims (Metric Series) –

Part 1: Tyres

Truck and Bus Tyres and Rims (Metric Series) – Part 2: Rims

BDS ISO 4209-1:2012

BDS ISO 4209-2:2012

172

Plastics Piping Systems – Polyethylene (PE) Pipes and

Fittings Used for Water Supply – Part 1: General Plastics Piping Systems – Polyethylene (PE) Pipes and Fittings Used for Water Supply – Part 2: Pipes

Plastics Piping Systems – Polyethylene (PE) Pipes and

Fittings Used for Water Supply – Part 3: Fittings

BDS ISO 4427-1:2010

BDS ISO 4427-2:2010

BDS ISO 4427-3:2010

173

Motorcycle Tyres and Rims (Metric Series) – Part 1:

Design Guides

Motorcycle Tyres and Rims (Metric Series) – Part 2: Tyre Dimensions and Load Carrying Capacities Motorcycle Tyres and Rims (Metric Series) – Part 3: Range of Approved Rim Contours

BDS ISO 5751-1:2012

BDS ISO 5751-2:2012

BDS ISO 5751-3:2012

174

Steel for the Re-Enforcement of Concrete –

Part-1: Plain Bars

Part-2: Ribbed Bars

BDS ISO 6935-1:2012

BDS ISO 6935-2:2016

175

Continuous Hot-Dip Aluminium/Zinc Coated Steel

Sheet of Commercial, Drawing and Structural Qualities

BDS ISO 9364:2011

176

Gas Cylinders – Refillable Seamless Aluminum Alloy

Gas Cylinders – Design, Construction and Testing.

BDS ISO 7866:2008

Gas Cylinders – Refillable welded Steel Cylinders –

Test Pressure 60 Bar and Below.

BDS ISO 4706:2008

Gas Cylinders – Refillable Seamless Steel Gas

Cylinders – Design, Construction and Testing – Part 1: Quenched and Tempered Steel Cylinders With Tensile Strength Less Than 1100 MPa.

BDS ISO 9809-1:2008

Gas Cylinders – Refillable Seamless Steel Gas

Cylinders – Design, Construction and Testing –

Part 2: Quenched and Tempered Steel Cylinders With

Tensile Strength Greater Than or Equal to 1100 MPa.

BDS ISO 9809-2:2008

Gas Cylinders – Refillable Seamless Steel Gas

Cylinders – Design, Construction and Testing – Part 3: Normalized Steel Cylinders.

BDS ISO 9809-3:2008

177

Ceramic Tiles – Definitions, Classification,

Characteristics and Marking

BDS ISO 13006:2015

D. Jute and Textile Products (15 items):

178

Poplin Fabric

BDS 32:2011 (3rd Revision)

179

Cotton Sewing Thread

BDS 33:1989 (1st Revision)

Reaffirmed 2005

180

Cotton Sharee – Powerloom

BDS 63:2017 (3rd Revision)

181

Cotton Canvas

BDS 319:2005 (3rd Revision)

182

Umbrella Cloth

BDS 1125:2005 (1st Revision)

183

Polyester Blend Shirting (Market Varities)

BDS 1148:2011 (2nd Revision)

184

Polyester Blend Suiting

BDS 1175:2011 (2nd Revision)

185

Rubber Flat Transmission Belting of Textile

Construction for General Uses

BDS 1199:2005 (1st Revision)

186

Rubber Conveyor and Elevator Belting of Ply

Construction – Part-1 for General Use.

BDS 1200 (Part-1):2005 (1st Revision)

187

Industrial Sewing Threads Made Wholly or Partly

From Synthetic Fibres

BDS 1221:2011 (3rd Revision)

188

Asborbent Cotton

BDS 1260:2016 (2nd Revision)

189

Sanitary Napkins

BDS 1261:2019 (2nd Revision)

190

Handloom Cotton – Lungi Cloth

BDS 1331:2017 (2nd Revision)

191

Textiles – Colour Fastness Ratings – Specification

BDS 1758:2006

192

TextilesTests for Colour Fastness – Part E11: Colour

Fastness to Steaming

BDS ISO 105-E11:2004

E. Electrical and Electronics Products (35 items):

193

Tungsten filament lamps for domestic and similar

general lighting purposes – Performance requirements

BDS 17:2006 (3rd revision)

194

Ceiling Roses

BDS 116:2006 (2nd revision)

195

Lead-acid starter batteries –

(a) Part-1: General requirements and methods of test (b) Part-2: Dimensions of batteries and dimension and marking of terminals

(c) Part-3: Dimension of batteries for heavy commercial vehicles

BDS 206 (Part-1):2002 (2nd revision) BDS 206 (Part-2):2002 (2nd revision)

BDS 206 (Part-3):2002 (2nd revision)

196

Performance and construction of electric circulating

fans and regulators

BDS 818:1998 (1st revision)

Amendment 1:2006

197

Water for use in secondary batteries

BDS 834:2007 (1st revision)

198

Insulated flexible cords –

(a) Part-1: General requirements

(b) Part-2: Requirements for rubber insulated flexible cords

(c) Part-3: Requirements for PVC insulated flexible cords

(d) Part-4: Flexible cords insulated with varnished glass fibre

(e) Part-5: PVC insulated extensible leads

(f) Part-6: Methods of test

BDS 899 (Part-1):2000 (1st revision) BDS 899 (Part-2):2001 (1st revision)

BDS 899 (Part-3):2001

(1st revision), Amendment 1:2009

BDS 899 (Part-4):2001 (1st revision)

BDS 899 (Part-5):2001 (1st revision) BDS 899 (Part-6):2001 (1st revision)

199

PVC insulated cables (non-armoured for electric

power and lighting)

BDS 900:2010 (2nd revision)

200

Winding Wires –

(a) Part 1: Enameled round copper winding wires (b) Part-2: Enameled rectangular copper winding wires

(c) Part-3: Enameled round aluminium winding wires

(d) Part-4: Enameled rectangular aluminium winding wires

(e) Part-5: Test method

BDS 1034 (Part-1):2006 (1st revision) BDS 1034 (Part-2):2006 (1st revision)

BDS 1034 (Part-3):2006 (1st revision) BDS 1034 (Part-4):2006 (1st revision) BDS 1034 (Part-5):2006 (1st revision)

201

Bare aluminium and aluminium alloy conductors for

overhead power transmission

Aluminium conductors steel re-inforced for overhead power transmission

BDS 1036:2006 (1st revision)

BDS 1037:2003 (1st revision)

202

Three-phase induction motors

BDS 1139:1986, Amendment 1:2006

203

Electronic type fan regulators

BDS 1323:1991, Amendment 1:2006

204

Cut-out switches (main switches)

BDS 1395:1993, Reaffirmed 2005

205

a) Cross linked polyethylene insulated PVC

sheathed cables – Part 1: Working voltages up to and including 1100 V

b) Cross linked polyethylene insulated PVC

sheathed cables – Part 2: For working voltages from

3.3 kV up to and including 33 kV

BDS 1521 (Part-1):1995

BDS 1521 (Part-2):1998

206

Porcelain insulator for overhead power lines with a

nominal voltage up to and including 1000 V

BDS 1543:2006 (1st revision)

207

Self-ballasted lamps for general lighting services –

Performance requirements

BDS 1734:2003

208

Energy efficiency rating for self-ballasted lamps and

modular type compact florescent lamps

BDS 1761:2013 (1st revision)

209

Power transformers – Part 1: General

BDS IEC 60076 (Part 1):2016

210

Double-capped fluorescent lamps – Performance

requirements

BDS IEC 60081:2006

211

Primary Batteries –

(a) Part-1: General

(b) Part-2: Physical and electrical specifications

(c) Part-3: Watch batteries

(d) Part-4: Safety of lithium batteries

(e) Part-5: Safety of batteries with aqueous electrolyte

BDS IEC 60086 (Part-1):2005

BDS IEC 60086 (Part-2):2005

BDS IEC 60086 (Part-3):2005

BDS IEC 60086 (Part-4):2005

BDS IEC 60086 (Part-5):2005

212

Electric irons for household or similar use –

Methods for measuring performance

BDS IEC 60311:2018

213

Insulators for overhead lines with a nominal voltage

above 1000 V –

(a) Part-1: Ceramic or glass insulator units for ac systems – Definitions, test methods and acceptance criteria

(b) Part-2: Insulator strings and insulator sets for ac systems – Definitions, test methods and acceptance criteria

BDS IEC 60383 (Part-1):2006

BDS IEC 60383 (Part-2):2006

214

Power cables with extruded insulation and their

accessories for rated voltages from 1 kV up to 30 kV

(a) Part-1: Cables for rated voltage of 1 kV and 3 kV

(b) Part-2: Cables for rated voltage from 6 kV up to

30 kV

(c) Part-4: Test requirement on accessories for cables with rated voltage from 6 kV up to 30 kV

BDS IEC 60502 (Part-1):2018

BDS IEC 60502 (Part-2):2018

BDS IEC 60502 (Part-4):2018

215

AC electric ventilating fans and regulators for

household and similar purposes

BDS IEC 60665:2020

216

Switches for household and similar fixed electrical

installations – Part 1: General requirements

BDS IEC 60669 (Part-1):2018

217

Plugs and socket-outlets for household and similar

purposes –

a) Part-1: General requirements

b) Part 2-1: Particular requirements for fused plugs c) Part 2-2: Particular requirements for socket- outlets for appliances

d) Part 2-3: Particular requirements for switched socket-outlets without interlock for fixed installations

e) Part 2-4: Particular requirements for plugs and socket-outlets for SELV

f) Part 2-5: Particular requirements for adaptors g) Part 2-6: Particular requirements for switched socket-outlets with interlock for fixed electrical installations

h) Part 2-7: Particular requirements for cord extension sets

BDS IEC 60884 (Part-1):2016

BDS IEC 60884 (Part-2-1):2016

BDS IEC 60884 (Part-2-2):2016BDS IEC 60884 (Part 2-3):2016

BDS IEC 60884 (Part 2-4):2016

BDS IEC 60884 (Part 2-5):2016

BDS IEC 60884 (Part 2-6):2016

BDS IEC 60884 (Part 2-7):2016

218

Electrical accessories – Circuit-breakers for

over-current protection for household and similar installations Part-1: Circuit-breakers for AC operation

BDS IEC 60898 (Part-1):2016

219

(a) Photovoltaic devices – Part 1: Measurement of

photovoltaic current-voltage characteristics

(b) Photovoltaic devices – Part 2: Requirements for reference solar devices

(c) Photovoltaic devices – Part 3: Measurement principles for terrestrial photovoltaic (PV) solar devices with reference spectral irradiance data

(d) Photovoltaic devices –  Part 9: Classification of solar simulator characteristics

BDS IEC 60904 (Part-1):2020

BDS IEC 60904 (Part-2):2020

BDS IEC 60904 (Part-3):2020

BDS IEC 60904 (Part-9):2020

(e) Photovoltaic devices – Part 10: Methods of linear dependence and linearity measurements

BDS IEC 60904 (Part-10):2020

220

Ballast for tubular fluorescent lamps – Performance

requirements

BDS IEC 60921:2005

221

AC supplied electronic ballasts for tubular

fluorescent lamps – Performance requirements

BDS IEC 60929:2005

222

Secondary cells and batteries for renewable energy

storage – General requirements and methods of test

– Part 1: Photovoltaic off-grid application.

BDS IEC 61427 (Part-1):2016

223

Electricity metering equipment (ac) – Particular

requirements – Part-11: Electromechanical meters for active energy (Class 0.5, 1 and 2)

BDS IEC 62053 (Part-11):2013

224

Electricity metering equipment (ac) – Particular

requirements – Part-21: Static meters for active energy (Classes 1 and 2)

BDS IEC 62053 (Part-21):2013

225

Electricity metering – Payment systems – Part: 31

Particular requirement – Static payment meters for active energy (Classes 1 and 2)

BDS IEC 62055 (Part-31):2017

226

Battery charge controllers for photovoltaic system –

Performance and functioning

BDS IEC 62509:2016

227

Self-ballasted LED lamps for general lighting

services with supply voltage > 50 V – Performance requirements

BDS IEC 62612:2015

বিএসটিআই লাইসেন্স করার নিয়ম

BSTI থেকে অনুমোদন পাওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র থাকতে হবে-

প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি

ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কপি

TIN সার্টিফিকেটের কপি

পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা

পণ্য উৎপাদনের প্রসেস ফ্লো চার্ট

কারখানার লে-আউট

পণ্যের মোড়ক/ লেবেলে থাকা সকল তথ্যাবলি

পণ্যের উপাদানগুলোর বিবরণ

এছাড়া প্রয়োজনমাফিক আরো কাগজপত্র লাগতে পারে।

উপরোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে এবার আপনাকে যেতে হবে তেজগাঁও শিল্প এলাকার BSTI -এর অফিসে। সেখান থেকে বিএসটিআই লাইসেন্স -এর জন্য আবেদন ফরম নিতে হবে । আপনি চাইলে ওয়েবসাইট থেকেও আবেদন ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন।

বিএসটিআই লাইসেন্স আবেদন ফরম

বিএসটিআই লাইসেন্স -এর আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি প্রদানের পর সমস্ত কাগজপত্রগুলো একত্র করে BSTI এর One Stop Service Center -এ জমা দিতে হবে । সেখান থেকে তারা আপনাকে একটি Confirmation স্লিপ প্রদান করবে ।

বিএসটিআই লোগো

এরপর সাধারণত ১-২ মাসের মধ্যে BSTI কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শন করবেন। সেখানে গিয়ে তারা আপনার কারখানার উৎপাদিত পণ্য থেকে কিছু পণ্য স্যাম্পল হিসেবে সিল করবে এবং আপনার কারখানার আনুসংগিক বিষয়গুলো যাচাই করে দেখবে।

এরপর আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত টেস্টিং ফি প্রদানপূর্বক তাদের সিলকৃত পণ্য পুনরায় BSTI এর One Stop Service Center -এ গিয়ে জমা প্রদান করতে হবে।

এরপর BSTI ল্যাবে আপনার পণ্যের পরীক্ষা করা হবে এবং মান যাচাই করা হবে। BSTI -এর নির্ধারিত মানের সাথে যদি আপনার উৎপাদিত পণ্যের মান সামঞ্জস্যপূর্ণ হয় তবে তারা আপনাকে চূড়ান্ত লাইসেন্সের জন্য জানাবে।

চূড়ান্ত লাইসেন্স ফি প্রদানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন বিএসটিআই লাইসেন্স।

বিএসটিআই লাইসেন্স করতে কত টাকা লাগে

বিএসটিআই লাইসেন্স করতে পণ্যভেদে ফি আলাদা। পণ্যের ক্যাটাগরি, প্রতিষ্ঠানের আকার, যন্ত্রপাতি ইত্যাদি অনুযায়ী লাইসেন্স ফি নির্ধারিত হয়। বিএসটিআই-এর ফি সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-

বিএসটিআই ফি

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

১) বিএসটিআই-এর কাজ কী?

উত্তর: পণ্য, সেবা ও প্রক্রিয়ার জাতীয় মান প্রণয়ন, তদানুযায়ী পণ্য পরীক্ষণ ও পণ্যের গুণগত মান সনদ (সার্টিফিকেশন) প্রদান এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করে থাকে। এছাড়া দেশব্যাপী ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন এবং পরিমাপ যন্ত্রসমূহ ভেরিফিকেশন ও ক্যালিব্রেশনের দায়িত্বেও নিয়োজিত।

২) মান (Standards) কী?

উত্তর: সুনির্দিষ্ট কোন বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত সিদ্ধান্তের প্রেক্ষিতেনির্ধারিত কোনডকুমেন্ট, যা স্বীকৃত সংস্থা কর্তৃক প্রকাশিতহয় সেটিকেই মান (Standards)বলা হয়। যা কোন পণ্য, সেবা কিংবা প্রক্রিয়া সম্পর্কে ন্যুনতম গুণাগুণের নিশ্চয়তা বিধান করে।

৩) জাতীয় মান (National Standards) কী?

উত্তর: বাংলাদেশে জাতীয় মান প্রণয়নের জন্যসরকার স্বীকৃত একমাত্র দায়িত্ব প্রাপ্ত জাতীয় মান সংস্থা হচ্ছে বিএসটিআই। বিএসটিআই কর্তৃক প্রণীত/প্রকাশিত মান(Standards) হচ্ছে জাতীয় মান তথা National Standards।

৪) বিএসটিআই ব্যতীত অন্য কেউ জাতীয় মান প্রণয়ন করতে পারে কী?

উত্তর: না, তবে প্রয়োজনবোধে অন্য কোন বিশেষায়িত সংস্থা বিশেষ কোন ডকুমেন্ট ডেভলাপ করে থাকলে সেটিকে বিএসটিআই-এর মাধ্যমে সরকারের পক্ষে গৃহীতকরণ সাপেক্ষে জাতীয় মান হিসেবে স্বীকৃতি প্রদান পূর্বক প্রকাশ করা যেতে পারে।

৫) বিএসটিআই অফিসটি কোথায় অবস্থিত?

উত্তর: প্রধান কার্যালয় ১১৬-ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত। এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় সদরে বিভাগীয় অফিস এবং বগুড়া, ফরিদপুর, কুমিল্লা এবং কক্সবাজার জেলায় স্থানীয় জেলা অফিস রয়েছে।

৬) বাধ্যতামূলক (Mandatory/compulsory) পণ্যসমূহের মানসনদ (সার্টিফিকেট) গ্রহণ/প্রয়োজনীয়তা কী?

উত্তর: বিএসটিআই প্রকাশিত জাতীয় মান সমূহের মধ্য হতে ভোক্তার স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনায় জনগুরুত্বসম্পন্ন কতিপয় পণ্যকে সরকার গেজেট জারীর মাধ্যমে পণ্যটি উৎপাদন, আমদানি, বিপণন ও বিক্রয়ের পূর্বে বিএসটিআই হতে সংশ্লিষ্ট মান (Standards) অনুসরণে পরীক্ষণের মাধ্যমে বিএসটিআই হতে সনদ (সার্টিফিকেট) গ্রহণের বাধ্যবাধকতাই হচ্ছে বাধ্যতামূলক সার্টিফিকেশন। সরকার এ যাবত মোট ১৮১ টি পণ্যকে বিক্রয় ও বিপণনের পূর্বে বিএসটিআই হতে সংশ্লিষ্ট মান(Standards)-এর অনুকূলে সনদ গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিস্তারিত ১৮১ টি পণ্যের তালিকা ওয়েবসাইটে রয়েছে।

৭) স্বেচ্ছামূলক (Voluntary) পণ্যের মান সনদ গ্রহণ কী?

উত্তর: বাধ্যতামূলক সার্টিফিকেশনের ১৮১ টি পণ্য ব্যতীত বিএসটিআই প্রণীত অবশিষ্ট পণ্যের মান (Standards)সমূহের অনুকূলে উৎপাদিত পণ্যকে স্বেচ্ছামূলক (Voluntary) পণ্য বলা হয়ে থাকে। একজন উৎপাদনকারী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ভোক্তার আস্থা অর্জনে বিএসটিআই হতে জাতীয় মান অনুসরণেবাধ্যতামূলক পণ্যসমূহের ন্যায় লাইসেন্স তথা সনদ গ্রহণ করতে পারে। এটি সংশ্লিষ্ট উৎপাদনকারীর ইচ্ছা নির্ভর, তবে বিএসটিআই-এর পক্ষ হতে লাইসেন্স গ্রহণের কোনরূপ বাধ্যবাধকতা নেই।

৮) বিএসটিআই হতে মান সনদ গ্রহণ ঝামেলাপূর্ণ/সময়সাপেক্ষ কী?

উত্তর: না, আবেদনের সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি যথাযথ হলে সিটিজেন চার্টারে উল্লিখিত সময় সীমার মধ্যেই ঝাঁমেলাহীনভাবে গ্রাহকদের সেবা প্রদান করা হয়ে থাকে।

৯) সরকার নির্ধারিত ফি পরিশোধ করে আমি ব্যক্তিগত প্রয়োজনে কোনো পণ্য বিএসটিআই হতে পরীক্ষা করিয়ে নিতে পারি কী?

উত্তর: না, লাইসেন্স প্রদানের উদ্দেশ্য ব্যতীত গ্রাহকদের অনুরোধের প্রেক্ষিতে ফি পরিশোধ করে কোনরূপ পণ্য পরীক্ষণ সেবা প্রদান করা হয় না।

১০) বিএসটিআই কোনো গবেষণা করে কী?

উত্তর: না।

১১) অন্য কোন সংস্থা/প্রাইভেট কোন ল্যাব হতে প্রাপ্ত ল্যাব রিপোর্টের ভিত্তিতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় কী?

উত্তর: না।

১২) হালাল সনদ বিএসটিআই হতে প্রদান করা হয় কী?

উত্তর: না।

১৩) বিএসটিআই-এর লাইসেন্সের জন্য আবেদনের পূর্বে কী কী কাগজপত্রাদি প্রয়োজন?

উত্তর: সাধারণভাবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, হালনাগাদ আয়কর সনদ (TIN) এবং পণ্যের মোড়কের জন্য ট্রেড মার্ক নিবন্ধন প্রয়োজন পড়ে। এছাড়া পণ্যভেদে আরো বিশেষ কাগজপত্রাদি প্রয়োজন পড়ে, যা আবেদনের পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রাদির বিষয়ে স্থানীয় অফিসে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হওয়া উত্তম।

১৪) নতুন কোন মান(Standards) প্রণয়ন কিংবা পুরনো মান রিভিশনের ক্ষেত্রে কতদিন সময় প্রয়োজন?

উত্তর: জাতীয় মান প্রণয়ন এবং রিভিশন একটি সুনির্দিষ্ট পদ্ধতিগত বিষয় হওয়ায় নতুন কোন মান প্রণয়নে এবং পুরনো মান রিভিশনের ক্ষেত্রে একই সমান সময় প্রয়োজন হয়। বিএসটিআই কর্তৃক জাতীয় মান প্রণয়নে আন্তর্জাতিক রীতি-পদ্ধতি এবং WTO-TBT Agreement-এ উল্লিখিত বিধানাবলী অনুসরণ করে থাকে।ফলে সকল রীতি-পদ্ধতি অনুসরণে একটি নতুন মান প্রণয়ন অথবা রিভিশনে ন্যুনতম ০৬ (ছয়) মাস হতে ক্ষেত্রবিশেষে ০৩ (তিন) বছর কিংবা তদোধিক সময়ের প্রয়োজন হয়।

১৫) আমদানিকৃত সকল পণ্যের জন্য বিএসটিআই-এর সনদ গ্রহণ প্রয়োজন পড়ে কী?

উত্তর: সরকার ঘোষিত হালনাগাদ আমদানি নীতি আদেশ (Import policy order)-এ উল্লিখিত পণ্যসমূহের জন্য আবেদনের মাধ্যমে বিএসটিআই হতে পণ্য পরীক্ষণের পর ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

১৬) জাতীয় মান সংগ্রহের উপায় কী?

উত্তর: বিএসটিআই ওয়েবসাইটে যুক্ত ‘ই-ক্যাটালগ এন্ড বিডিএস সেল’ শীর্ষক লিংকের মাধ্যমে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সরকার নির্ধারিত নামমাত্র মূল্য পরিশোধ সাপেক্ষে বাংলাদেশ জাতীয় মান সংগ্রহ করা যায়। এছাড়া ঢাকায় অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হতে এবং বিভাগীয় ও জেলা অফিসসমূহে যোগাযোগের মাধ্যমে গ্রাহকগণ জাতীয় মান সংগ্রহ করতে পারেন।

১৭) বিএসটিআই-এর কোথা হতে কোন ধরনের সেবা পাওয়া যায়?

উত্তর: জাতীয় মান প্রণয়ন/রিভিশন সংক্রান্ত প্রস্তাব এবং বিভিন্ন পরিমাপ যন্ত্রের ক্যালিব্রেশন কার্যক্রমপ্রধান কার্যালয়, ঢাকা হতে প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া লাইসেন্স প্রদান বিষয়ক সেবাসমূহ অঞ্চলভিত্তিক বিভাগীয় অফিস ও জেলা অফিস হতে সেবা পাওয়া যায়।

বিশেষ দ্রষ্টব্য: এই নিবন্ধের লেখা শুধুমাত্র ধারণা দেয়ার জন্য। বিস্তারিত তথ্য জানতে বিএসটিআই -এর অফিসে যোগাযোগ করুন। এছাড়া ভিজিট করতে পারেন- www.bsti.gov.bd এই ওয়েবসাইটে।

The post যেসব পণ্যের বিএসটিআই লাইসেন্স বাধ্যতামূলক, ব্যবসায় করলে জেনে নিন appeared first on জিনিউজ বিডি ডটকম.

নেতৃত্ব চর্চায় সহায়ক বই হৃদয়জয়ী নেতৃত্বের পথ
হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটিতে বলা হয়েছে- পরের কল্যাণে নিবেদিত মানবপ্রেমী নেতাদের কথা। ভবিষ্যত বাংলাদেশের স্বপ্নীল নেতৃত্বের আকাঙ্ক্ষায় উদ্বেলিত তরুণদের কথা। স্বপ্ন  প্রয়াস  উৎকর্ষ  সার্থকতার কথা। বইটিতে নতুন নেতৃত্বের আশায় বসে না থেকে জনগণের জন্য নেতৃত্ব চর্চায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে আগে নিজের আখের গুছিয়ে পরে দেশের চিন্তা করার নেতৃত্বের প্রচলন বদলে ফেলার কথা। পরের জন্যে কিছু করলে যে, নিজের জন্যই করা হয়- এই মন্ত্রে অনুপ্রাণিত হবার কথা। চিন্তার কেন্দ্রস্থল থেকে ‘আমি’ শব্দটি সরিয়ে সেখানে ‘আমরা’ রাখার কথা।

বইটিতে বলা হয়েছে- প্রকৃত নেতা পরিবর্তনের অনন্য রূপকার। অর্থবহ নেতৃত্বের বদৌলতে জয়ের মুখ দেখা যায়, বিজয়ের হাসি হাসা যায়। অযোগ্য নেতৃত্বের কারণে পতন ত্বরান্বিত হয়।  নেতৃত্বে মরিচা ধরা মানেই মুখ থুবড়ে পড়া। নেতা ঘুমালে পুরো সমাজ ঘুমায়। নেতা নিথর-নিস্তব্ধ হলে প্রতিষ্ঠানও হয় নিথর-নিস্তব্ধ। নেতা দেখেও না দেখার ভান করলে সংগঠন অন্ধত্ব ধারণ করে। নেতৃত্বের সংকটে জাতি ধ্বংসের মুখোমুখি হয়। নেতৃত্বের অসচেতনতায় সভ্যতা ধ্বংস হয়ে যায়। নেতা ভালো-মন্দ পার্থক্য করার শক্তি হারালে বধিরের সংখ্যা বেড়ে যায়। নেতা ভুল করলে সব উদ্যোগই পণ্ড হয়। নেতা আত্মকেন্দ্রিক হলে কর্মীরা ব্যক্তিস্বার্থ হাসিলে নিমগ্ন হয়।

হৃদয়জয়ীরাই কালোত্তীর্ণ হয়। কালজয়ী, ভূবনজয়ী ও দ্বিগীজয়ী নেতাও হৃদয়জয়ী না হওয়ায় কালের ঘূর্ণিপাকে হারিয়ে যেতে পারে। হৃদয় জয় করা যায়- কর্তৃত্বের চেয়ে সেবা করে, পাওয়ার চেয়ে ত্যাগ স্বীকার করে। সমাজ জীবনের প্রতিটি স্তরেই অর্থবহ নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্ব কোনো পদবী নয় বরং একটি প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষকে অবস্থা পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্যে অনুপ্রাণিত করা হয়। ক্ষমতা থাকুক কিংবা না থাকুক প্রতিটি মানুষই নেতৃত্ব চর্চা করতে পারে। তরুণরা নেতৃত্ব চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। নেতৃত্ব সবার ভেতরেই থাকে, বেরিয়ে আসে কেবল সঠিক অনুশীলনের মাধ্যমে। যোগ্য-সঠিক নেতৃত্বই সামগ্রিক সফলতার চাবিকাঠি। সত্যিকারের নেতা সাফল্য অর্জনের চেয়ে সার্থকতা অর্জনে আগ্রহী, সার্থক জীবনের স্বপ্ন দেখাই তার জীবনের লক্ষ্য।

অর্থবহ নেতৃত্ব আলোকিত নেতায় শীর্ষক প্রথম অধ্যায়ে রয়েছে- নেতার পরিচয়, নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ, নেতার প্রয়োজনীয় গুণাবলি, নেতার কার্যাবলি ও দায়িত্ব, নেতৃত্বের তত্ত্ব, নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, নেতৃত্ব প্রসঙ্গে অযৌক্তিক বিবেচনা ও নেতৃত্বের শৈলী।

সার্থক নেতায় টেকসই উন্নয়ন শীর্ষক দ্বিতীয় অধ্যায়ে রয়েছে- নেতৃত্ব ও ব্যবস্থাপনা, নেতৃত্ব ও যোগাযোগ, নেতৃত্ব ও জনরায়, নেতৃত্ব ও দল, নেতৃত্ব ও জনগণ, নেতৃত্ব ও প্রতিনিধিত্ব, নেতৃত্বের  বৈধতা, নেতৃত্ব ও কর্তৃত্ব, নেতৃত্ব ও উন্নয়ন, নেতৃত্ব ও ক্ষমতা, নেতৃত্ব ও গণতন্ত্র, নেতৃত্ব ও সংগঠন, নেতৃত্ব ও পরিবার, নেতৃত্ব ও রাজনীতি, নেতৃত্ব ও  কর্মী-অনুসারী, নেতৃত্ব ও আবেগ, নেতৃত্ব ও  কর্মসূচি  ও নেতৃত্বের শিল্পকলা।

মানুষ মানুষের জন্য শীর্ষক তৃতীয় অধ্যায়ে রয়েছে- মানবাধিকার, নারীর অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার,  শিশু অধিকার, ন্যায়বিচার, মৌলিক চাহিদা ও দারিদ্র বিমোচন।

চর্চা থেকেই নেতৃত্বের বিকাশ শীর্ষক চতুর্থ অধ্যায়ে রয়েছে- সেবক থেকেই নেতা, সাধারণ থেকেই অসাধারণ, পেশাদারিত্বে নেতৃত্বের উন্নতি, কর্মক্ষেত্রে ঈর্ষা নেতৃত্বে বেমানান, নেতৃত্বে প্লাসপয়েন্ট লেখালেখি, কথা হবে যেমন, বক্তৃতা দেয়ার কৌশল ও নেতৃত্ব বিকাশে সমস্যা ।

স্বপ্নের পথে প্রজন্ম থেকে প্রজন্ম শীর্ষক ৫ম অধ্যায়ে রয়েছে- যা-ই হও না কেন ভালো কিছু হও। আপনার অভ্যাসই আপনার মূল্য। সময়কে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার। মন যেটা সায় দেয়, তা-ই করো। কাজ,  খাদ্য, পানি ও লবণের নিশ্চয়তা। নিরবচ্ছিন্ন জ্ঞান অর্জন। যত দ্রুত সম্ভব শুরু করে দিন।

সঠিক পরিশ্রম আনবে সফলতা। পথ ও উপায় বের করতে হবে। প্রচারের চেয়ে উন্নয়ন জরুরি। অজুহাত যেন লক্ষ্যচ্যুত না করে। লক্ষ্য স্থির করে নেওয়া গুরুত্বপূর্ণ। সেটাই করো, যা মন চায়। মানুষের চাহিদাকে গুরুত্বদান। দুর্দান্ত কী করা যায় তা নিয়ে ভাবুন। লেগে থাকতে জানতে হবে। যা পারেন তার সবই করতে হবে। বিনিয়োগের অর্থ হারানো যাবে না। সত্য কথা বলবেন। স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।

মানুষের গল্পটা শোনো। ভালোবাসার কাজটি বেছে নাও। কাজে মনোযোগী হতে হবে। আমি মানি না বলতে শিখুন। চারপাশের মানুষের জন্য কিছু করো। অভিজ্ঞতালব্ধ জ্ঞানই প্রকৃত জ্ঞান। যা আছে তা থেকেই ভালো কিছু বের করে আনতে হবে। জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার সংকল্প। অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে।

উজ্জীবন উদ্ভাবন উন্নতিসাধন শীর্ষক ষষ্ঠ অধ্যায়ে রয়েছে- উদ্যোগ নিন, সংগঠক হোন। পরিচয় যোগাযোগ বন্ধন। পার্সোনাল ব্রান্ডিং। প্রাতিষ্ঠানিক ব্রান্ডিং। কান্ট্রি ব্রান্ডিং।

গণভিত্তি গণজোয়ার গণমুক্তি শীর্ষক সপ্তম অধ্যায়ে রয়েছে- কখনো হাল না ছাড়া। বদলালে নেতা বদলায় কর্মী। কঠিনেরে ভালোবাসেন নেতা। নেতা কী করবেন, কী করবেন না। সুশিক্ষা। আদর্শ নেতা হয়ে উঠুন। স্বপ্ন ও পরিবর্তন।

গণআস্থা ও আগামীর নেতৃত্ব শীর্ষক অষ্টম অধ্যায়ে রয়েছে- ক্রমোন্নতির প্রয়াস, জীবন ব্যবস্থাপনা, ভোগবাদী মানসিকতা পরিহার, নেতৃত্ব চর্চার সুযোগ নেয়া, নেতৃত্ব চর্চার বাঁধা দূর করা, সমস্যার সমাধান করা, কলুষতামুক্ত হওয়া ও দ্বিধা-দ্বন্ধ দূর করা।

জননেতা থেকে প্রিয়নেতা শীর্ষক নবম অধ্যায়ে রয়েছে- অপরের জন্য কষ্ট করায় মহত্ব। তারতম্য করার অধিকার নেই। নিজের বোঝা অন্যের ওপর না চাপানো। যা ভালো-লাগে তাই দান করো। যে দিকে এগুচ্ছেন, সেটাতে মনোযোগ দিন। দক্ষ না হতে পারাই আসল ব্যর্থতা। মানবিক মর্যাদার অবনমন করা যাবে না। কাজের জন্য চড়া মূল্য হাকাবেন না। পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় । প্রাসঙ্গিক চিন্তাধারা। গুণগত পরিবর্তন। আপনার পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। নেতার যা না করলেই নয়। সবশেষে রয়েছে তথ্যসূত্র।

বইটির লেখক আনিসুর রহমান এরশাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। এ ছাড়া তিনি মিডিয়া ও জার্নালিজম নিয়েও পড়েছেন। দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে জড়িত। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে। এটি লেখকের দ্বিতীয় বই।

বইটি পাঠে পাঠক গভীরভাবে বুঝতে পারবেন- সৎ ও যোগ্য নেতৃত্বকে কেন সবেচেয়ে গুরুত্ব দিতে হবে। কর্মীদের সাথে নেতার মানসিক দূরত্ব কেন কমাতে হবে। নেতৃত্ব চর্চা ও নেতৃত্বে দায়িত্বশীলতা কতটা গুরুত্বপূর্ণ। নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো কেন জরুরি। কিভাবে নেতা সাফল্য লাভে করেন? দূরদৃষ্টি ও সৃজনশীলতা বাড়ে? কে প্রকৃত নেতা? কিভাবে নেতা পরিবর্তনের অনন্য রূপকার হয়ে ওঠে। পরিকল্পিত লক্ষ্য অর্জনের কৌশল কী? উত্থান-পতন ও ঘটনা প্রবাহে সক্রিয় ভূমিকা রাখার উপায় কী? আস্থা অর্জন ও হৃদয় জয় করার পথ কী? নেতৃত্বের সংকটে কি কি ক্ষতি হয়? সবার ভেতরেই থাকা নেতৃত্ব কেমন অনুশীলনের মাধ্যমে বেরিয়ে আসে?

বইটি প্রকাশ করেছে পরিবার বিষয়ক অনলাইন ম্যাগাজিন পরিবার ডটনেট। ‘বন্ধন প্রশান্তি প্রেরণা ও বিকাশে পরিবার’ স্লোগান নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু পরিবার ডটনেটের। অফসেটে ছাপা ১৭ ফর্মার বইটিতে রয়েছে ২৭২ পৃষ্ঠা। দাম ৫০০ টাকা।

The post নেতৃত্ব চর্চায় সহায়ক বই হৃদয়জয়ী নেতৃত্বের পথ appeared first on জিনিউজ বিডি ডটকম.