‘ইয়াবা ব্যবসার সঙ্গে এমপি বদির সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি ’

কক্সবাজারের ক্ষমতাসীন দলীয় সংসদ সদস্য বদির সর্বনাশী ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অনেকে ইমোশনালি নাম দেয় যে এটা হতে পারে। হতে পারে বা হতে পারে না—এটা দিয়ে তো বিচার হয় না। আমাদের প্রমাণ ঠিকমতো পেতে হবে। অনেকের নামই আছে। আমরা কিন্তু তার (এমপি বদি) সংশ্লিষ্টতার প্রমাণ পাইনি।’

Scroll to Top