খেলা Archives - জিনিউজ বিডি ডটকম

নাদিয়া নাদিম : শরণার্থী থেকে বিশ্বসেরা ফুটবলার
নাদিয়া নাদিম একজন বিশ্বসেরা ফুটবলার। এই উদ্বাস্তু আফগান নারী এখন ডেনমার্ক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। পারি সাঁ-জেরমাঁর নারী দলের স্ট্রাইকার হিসেবে খেলেন। শরণার্থী শিবির থেকে বিশ্বের প্রভাবশালী নারী ফুটবলার উঠেছেন তিনি।

নাদিয়া নাদিম আফগানিস্তানের তালেবানদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে এখন ডাক্তার ও বিশ্বখ্যাত ফুটবলার। তার শূন্য থেকে শিখরে ওঠার সংগ্রামী জীবন, অনেক কিশোরী-তরুণীদের অনুপ্রাণিত করেছে।

শরণার্থী শিবির থেকে তার বিশ্বসেরা হওয়া রূপকথার গল্পকেও হার মানায়। আফগান শরণার্থী থেকে ফুটবল তারকা নাদিয়া নাদিম অনুপ্রেরণার এক অসাধারণ গল্প।

নাদিয়া নাদিমের জন্ম

নাদিয়া নাদিমের জন্ম ২ জানুয়ারি ১৯৮৮, আফগানিস্তানের হেরাত শহরে। তার পিতা নাদিম আফগান ন্যাশনাল আর্মির জেনারেল ছিলেন। কিন্তু তালেবানের হাতে ধরা পরার পর হত্যা করা আফগান সেনাবাহিনীর এই সদস্যকে।

নাদিয়া নাদিমের শিশুকাল কেটেছে অন্য শিশুদের মতোই…

নাদিয়া নাদিমের প্রাথমিক জীবন

আফগানিস্তানে বেড়ে উঠেন নাদিয়া নাদিম। ২০০০ সালে তালেবান গোষ্ঠী নাদিয়ার বাবাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। আর ফেরত আসেননি নাদিয়ার বাবা।

পরবর্তীতে তার পিতাকে মৃত্যুদন্ড প্রদান করে। পিতা নিহত হবার পরই তার জীবনে নেমে আসে দুঃখ-দুর্দশা। বাবাকে মেরে ফেলার সময় নাদিয়ার বয়স ছিল ১২ বছর।

সে সময় খুব সহজেই হয়তো জীবনটা চলে যেতে পারতো তার। কিন্তু নাদিয়া বেঁচে গেলেও মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে তালেবানদের হাতে বাবা নিহত হলে জীবন কঠিন হয়ে পড়ে। বাবার মৃত্যুর পর জীবন হয়ে যায় কঠিন।

যার শৈশবটা কেটেছে আফগান-তালেবান যুদ্ধের ভেতর, তালেবান সৈন্যদের বুলেটে তিনি হারিয়েছেন বাবাকে।দুঃস্বপ্নের জীবন থেকে ছুটে বেরিয়ে আসা অন্যতম এক নাম নাদিয়া নাদিম।

আফগানিস্তান ছেড়ে ডেনমার্কে নাদিয়া নাদিম

বাবাকে হত্যা করার পরপরই পুরো পরিবার আফগানিস্তান ছেড়ে শরণার্থী হওয়ার পরিকল্পনা নেয়। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও সন্তানদের নিয়ে দেশ ছাড়েন মা হামিদা। মায়ের হাত ধরে দেশ ছেড়েছেন নাদিয়াও।

বয়স ১২ না হতেই মা আর চার বোনের সঙ্গে জাল পাসপোর্ট বানিয়ে পাকিস্তান যান। পালিয়ে বেড়িয়েছেন পাকিস্তানের শহর থেকে শহরে।

পাকিস্তান কিছুদিন পালিয়ে বেড়ানোর পর জাল পাসপোর্ট বানিয়ে পাকিস্তান থেকে ইতালি আসেন।

সেখান থেকে ডেনমার্ক হয়ে ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা থাকলেও মা হামিয়া ডেনমার্কেই আবাস গড়েন নাদিয়াদের নিয়ে। মিনি যান ও ট্রাকে চেপে দীর্ঘ দুর্গম পথ পারি দিয়ে নাদিয়ার পরিবার ডেনমার্কে পাড়ি জমিয়ে দেখতে পান সেখানে আরো অনেক আফগানের বাস। তারাও উদ্বাস্তু।

পুরো পরিবার  নিজের জন্মভূমি ছেড়ে ডেনমার্কে পালিয়ে যাবার পর নতুন বাস্তবতায় শুরু হয় নবজীবন। জীবনের নবতর এই অধ্যায়টি ছিল নতুন অভিজ্ঞতা ও নতুন করে জীবন শুরু করার এক নতুন প্রত্যাশা।

শরণার্থী শিবিরে নাদিয়া নাদিম

নাদিয়া নাদিম জীবনের তাগিদে ডেনমার্কে যাবার পর আশ্রয় পান সেখানকার শরণার্থী শিবিরে। ফুটবলার হওয়ার পেছনেও রয়েছে একটি তুমুল সংগ্রামী জীবনের গল্প। হঠাৎ আলোচনায় উঠে এসেছেন আফগান বংশোদ্ভূত এই ডেনিস নারী।

ডেনমার্ককে তিনি এখন নিজের ঘর বলেই মানেন। আফগানিস্তানের যুদ্ধ-বিগ্রহের দিনগুলো পেছনে ফেলে এসে নাদিম পড়াশোনার সুযোগ পেয়েছিলেন এখানেই। আবিষ্কার করেছিলেন খেলাধুলার অবারিত দুনিয়া। অবশেষে না পাওয়া শৈশবের আনন্দটা ধরা দিয়েছিল নাদিয়ার কাছে।

নাদিয়ার শিক্ষাজীবন ও পারদর্শিতা

নাদিয়া নাদিম শুধু একজন ফুটবলারই নন, একজন ডাক্তারও। তিনি একজন মেডিকেল সার্জন। খেলার পাশাপাশি তিনি এই ডিগ্রি অর্জন করেছেন।

কথা বলতে পারেন মোট ১১টি ভাষায়। ভাষাগুলো হচ্ছে- ডেনিশ, ইংরেজি, স্পেনীয়, ফরাসি, জার্মান, ফার্সি, দারি, উর্দু, হিন্দি, আরবি ও লাতিন।

নাদিয়া বর্তমানে ফরাসি দলের প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলছেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলি থেকে পালিয়ে আসা অন্যান্য শরণার্থীদের সহায়তা করতে তাঁর জীবনের অভিজ্ঞতা ব্যবহার করছেন

নাদিয়া নাদিমের ফুটবলে হাতেখড়ি

ডেনমার্ক স্কুলে ফুটবলে হাতেখড়ি এই আফগান নারীর। ওই সময়ে বলে লাথি মারা, এর পেছনে ছোটা এবং গোলের চেষ্টা করাই ছিল তার ফুটবল খেলা।

তখন ডেনমার্কের এক স্থানীয় কোচের নজরে পড়েন নাদিয়া। মায়েরও পুরোপুরি সমর্থন ছিল, যা তাকে আজ ফুটবলার হতে সাহায্য করেছে।

নাদিয়া নাদিমের ফুটবল ক্যারিয়ার

ডেনমার্কে শরণার্থী শিবিরে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে ফোরচুনা হজরিংয়ে যাওয়ার আগে, তিনি বি ৫২ অ্যালবুর্গ, টিম ভিবুর্গ এবং আই কে স্কোভাকাকেনের হয়ে খেলতেন।

একই বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লীগে তার অভিষেক হয়, স্কটিশ চ্যাম্পিয়ন্স গ্লাসগো সিটির বিপক্ষে তার দল ২-১ গোলে জয়ী হয়। ২০০৯ সালে নাদিয়ার ডেনমার্ক জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে।

স্কাই ব্লু এফসিতে নাদিয়া নাদিম

২০১৪ এনডব্লিউএসএল মৌসুমের শেষের দিকে নাদিম এনডব্লিউএল ক্লাব স্কাই ব্লু এফসিতে যোগ দেন। ঐ মৌসুমের ৬ ম্যাচে তিনি ৭টি গোল করেন এবং ৩টি গোলে সহায়তায় করেন।

১৯ আগস্ট তাকে সপ্তাহের সেরা খেলোয়াড় এবং ১৪ আগস্ট এনডব্লিউএসএলের মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে, স্কাই ব্লু ঘোষণা করে যে ২০১৫ মৌসুমেও নাদিম স্কাই ব্লুর হয়ে খেলবে।

নাদিয়া নাদিম ২০১৬ সালে পোর্টল্যান্ড থর্নসের পক্ষে খেলছেন

নাদিয়া নাদিম পোর্টল্যান্ড থর্নস এফসিতে

১৪ জানুয়ারি ২০১৬ তারিখে, নাদিম পোর্টল্যান্ড থর্নস এফসিতে স্ট্রাইকার হিসাবে যোগ দেন। তিনি লীগে ঐ মৌসুমের সেরা স্কোরার ছিলেন এবং তার দল ২০১৬ সালের সিএসডির শিরোপা জয়লাভ করে।

২০১৭ মৌসুমে, তিনি লীগে তার দলকে দ্বিতীয় স্থান অর্জন এবং এনডব্লিউএসএল চ্যাম্পিয়নশিপে জয়ে সহায়তা করেন।

নাদিয়া নাদিমের ব্যক্তিগত তথ্য

নাদিয়া নাদিমের উচ্চতা ১.৭৫ মিটার তথা ৫ ফুট ৯ ইঞ্চি। মাঠে অবস্থান হচ্ছে- ফরোয়ার্ড। বর্তমান ক্লাব হচ্ছে- পারি সাঁ-জেরমাঁর মহিলা দল। তার জার্সি নম্বর ১০।

তিনি অর্থের জন্য খেলেন না এবং ডাক্তার হিসাবে তার ভবিষ্যত কর্মজীবন থেকে তিনি লক্ষ লক্ষ উপার্জন করবেন বলে জানিয়েছেন।

সেরা নারী খেলোয়াড়ের তালিকায় নাদিয়া

বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে নাদিয়া নাদিমের ফুটবলার ওঠে ওঠার পেছনে এমনই গল্প উঠে এসেছে। এই ম্যাগাজিনের মোস্ট পাওয়ারফুল ওমেন ইন ইন্টারন্যাশনাল স্পোর্টসের তালিকায় উঠে এসেছে নাদিয়া নাদিমের নাম।

নাদিম তার উদ্যমী ও দৃঢ় প্রত্যয়ী খেলার জন্য স্বীকৃত।

ইউরোপে তুমুল জনপ্রিয় নাদিয়া

ইউরোপের নারী ফুটবলের খোঁজখবর যারা রাখেন তাদের কাছে নাদিয়া নাদিমের নামটা নতুন নয়। নারী ফুটবল অনুরাগী অথচ নাদিয়া নাদিমের নাম শোনেননি, এমন একজনও হয়তো পাওয়া যাবে না।

ডেনমার্কের এই তারকা ফরোয়ার্ড, জাতীয় দলের অপরিহার্য সদস্য। ইউরোপ দাপিয়ে বেড়াচ্ছেন আফগান এই নারী ফুটবলার। নাদিয়া নাদিম এমন একটি নাম যা শুনলে কেউ ইউরোপে নারীদের ফুটবল অঙ্গনের কথাই স্মরণ করে।

এখন আর তিনি আফগানি নন, ডেনিস। গোটা ইউরোপ জুড়ে তুমুল জনপ্রিয়তা রয়েছে নাদিয়া নাদিমের। নিজ জন্মভূমি থেকে পালিয়ে আসা সেই মেয়েটি নাদিয়া এখন যারা হাজারও প্রতিকুলতার মাঝে স্বপ্ন অর্জন করতে চান তাদের কাছে রোল মডেল।

নাদিয়া নাদিম সম্পর্কে জানুন ভিডিওতে

যেভাবে ফুটবলে আগ্রহী নাদিয়া

বয়সে তখন খুব ছোট নাদিয়া নাদিম। তার বাবা তখন ঘরে একটি ফুটবল নিয়ে এসেছিলেন। ঘরের দুই সন্তান নাদিয়া ও তার বোন বুঝতেন না ফুটবল খেলা কী। ফলে বলটি ছুড়তেন আর ধরতেন দু’জন মিলে। কে জানত এরপর ফুটবলারই হবেন নাদিয়া। তাও আবার উদ্বাস্তু হিসেবে।

নাদিয়া নাদিমের বাবা ছিলেন একজন ফুটবল-পাগল মানুষ। তবে ছিলেন হকি খেলোয়াড়। সেই খেলোয়াড়ের ঘরে তো খেলোয়াড়েরই জন্ম হবে।

শুরুটা ছিল চ্যালেঞ্জের

যদিও প্রথম দিকে একটি ভিন্ন সংস্কৃতি থেকে আসা মেয়ের পক্ষে ফুটবলে ক্যারিয়ার গড়ার বিষয়টি সহজ ছিল না।

পারফরম্যান্সের আগে নাদিয়া সবার দৃষ্টি কাড়েন রঙধনু কালারের ব্যান্ড মাথায় পরে খেলার কারণে। পরবর্তীকালে স্ট্রাইকার হিসেবে মাঠ মাতিয়েছেন।

সংগ্রামী নারীর রোল মডেল নাদিয়া নাদিম

নাদিয়া নাদিম এখন একজন সংগ্রামী নারীর রোল মডেল। জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে কীভাবে সাফল্যের শিখরে যেতে হয়, সেটা দেখিয়েছেন নাদিয়া নাদিম। ইউরোপসহ বিশ্বের তরুণ নারীদের স্বপ্নের রানীতে পরিণত হয়েছেন এই আফগান নারী।

৩৩ বছরের নাদিয়ার মধ্যে এখনও ভালো খেলার ক্ষুধা, গোল করারও। এখনই তিনি থামতে চান না। এগিয়ে যেতে চান তরতর করে। কারণ, ফুটবলকে বিদায় জানানোর এখনও কোনো ইচ্ছাই তাঁর নেই। আর খেলে যেতে চান, অনির্দিষ্ট সময় পর্যন্ত।

কেনিয়ার কাকুমার শরণার্থী শিবিরের কাকুমা তারাকাদের সাথে, ২০১৯ সালে

শিশুদের স্বপ্নের কারিগর নাদিয়া নাদিম

শরণার্থী শিবিরে থাকা শিশুদের স্বপ্নের কারিগরও তিনি। ফুটবল মাঠ থেকে অবসরের পর সার্জন হিসেবে কাজ করার পাশাপাশি শিশুদের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে চান এই সুপার উইম্যান।

ক্লাবইউ নামের একটি এনজিও ও পিএসজিকে সঙ্গে নিয়ে নাদিয়া চেষ্টা করছেন শরণার্থী শিবিরের শিশুদের জন্য স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করতে। তার প্রজেক্ট শুরু হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শিবিরে।

অবসরের পর যা করতে চান নাদিয়া

ফুটবল মাঠের বাইরে নাদিয়া পড়াশোনা করছেন রিকনস্ট্রাকটিভ সার্জন হতে। ফুটবল মাঠ থেকে অবসরের পর সার্জন হিসেবে কাজ করার পাশাপাশি শিশুদের কল্যাণে নিজেকে পুরোদমে ব্যস্ত রাখতে চান এই সুপার উইম্যান।

পণ্যদূত নাদিয়া নাদিম

নাদিয়া নাদিমকে কেবলই একজন ফুটবলার ভাবলে ভুল হবে। প্রথম ড্যানিশ নারী ফুটবলার হিসেবে তিনি ২০১৭ সালে পণ্যদূত হয়েছেন নাইকির।

এছাড়াও পণ্যদূত হয়েছেন জর্ডান, ভিসা ও হুগো বসের। তিনি শিখছেন নিত্যনতুন ভাষা।  এত সব কাজ করার পর ডাক্তারি পড়তে রিকনস্ট্রাকটিভ সার্জারিতে ট্রেনিং নেওয়ার সময় বের করেছেন।

নাদিয়া নাদিমের আত্মজীবনী মাই স্টোরি

২০১৮ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘মাই স্টোরি’। বইটি মনোনীত হয় বর্ষসেরা স্পোর্টস বুক হিসেবে।

ফুটবল ক্যারিয়ারে নাদিয়া নাদিম কখনো জিতেছেন, কখনো বা হেরেছেন। কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ-হানাহানির এ সময়টায় খুশি ফেরি করার যে সাহস দেখিয়েছেন নাদিয়া, তাতে বিজয়ীর মুকুটটা তাঁর গলায় পরিয়ে দিতে হচ্ছে ধ্রুবভাবেই।

নাদিয়ার পরিবার এখনও ডেনমার্কেই থাকেন। যেখানে তার তিন বোন নার্স আর তিনি একজন ডাক্তার। নাদিয়া অন্যতম সেরা বেতনের খেলোয়াড় বলে মনে করা হয়। তবে তিনি জোর দিয়ে বলেন যে, তিনি অর্থের বিনিময়ে খেলেন না। একজন ডাক্তার হয়ে ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার ইচ্ছা পোষণ করছেন।

নাদিয়া নাদিমের সাক্ষাতকার

শৈশবের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় নাদিয়াকে। তিনি বলেন, আমাদের একমাত্র চিন্তা ছিল কীভাবে বেঁচে থাকা যায়। পরের দিন পর্যন্ত কীভাবে টিকে থাকা যায়। সবসময় ভাবতাম আমি কী করব এখন? কী করলে কালকের সকালটা দেখতে পাব?

আমার কাছে দেখেই (ফুটবল) ভালো লেগেছিল। শুরুতে সবাই বলে লাথি মারতাম। বলের পেছনে সবাই মিলে ছোটাছুটি করতাম। একবার খেলা শুরুর পর থেকে আমি কখনোই খেলা ছাড়িনি। সেখান থেকে শুরু করে আমি প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলেছি।

যে যেভাবে পারছে বলে লাথি মারছে, সবাই সবার পেছনে দৌড়াচ্ছে, যেন সবাই সবার প্রতিপক্ষ। প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল, আরে, দারুণ তো! আমাকেও এটা খেলতে হবে। সেদিন থেকে ফুটবলটাই আমার ধ্যান-জ্ঞান হয়ে গেল। আর দেখুন না, ফুটবলটা আজ আমাকে কোথায় তুলে এনেছে! প্যারিস সেন্ট জার্মেই।

রিফিউজি ক্যাম্পে যে না থেকেছে, সে কখনো ওখানকার ভয়াবহতা বুঝতে পারবে না। আমার মনে হয়, ওই রিফিউজি ক্যাম্পগুলোতে যারা থাকে, তাদের সবারই অভিজ্ঞতা মোটামুটি এমন। ওখানে প্রতি মুহূর্তে বেঁচে থাকার সংগ্রামে নামতে হয় আপনাকে। কেবল একটি আশাকে সঙ্গী করে বেঁচে থাকেন আপনি, কাল সবকিছু ঠিক হয়ে যাবে।

অন্যতম থেকে অনন্যা নাদিয়া

বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরণার্থী শিবিরগুলোতে স্পোর্টস ক্লাব গড়ে তুলছেন নাদিয়া নাদিম । প্রাথমিক লক্ষ্যটাও নির্ধারণ করে ফেলেছেন তারা, অন্তত ১০ হাজার শরণার্থী শিশুর কাছে খেলাধুলার সুতো বেয়ে পৌঁছে যাওয়া।

নাদিয়া নাদিম বলেন, কৌতূহলটা মানুষ, বিশেষ করে শিশুদের জন্মগত। নতুন কিছু দেখলেই তারা নিজেরা সেটা অনুকরণের চেষ্টা করে। তাই, শরণার্থী শিবিরে বেড়ে ওঠা শিশুদের খেলাধুলার সুযোগ করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

এই সুযোগটা করে দিতেই কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে একটি ‘ক্লাব সেন্টার’ গড়ে তুলবে পিএসজি আর ক্লাবু। নাদিয়ার সঙ্গে জুটি গড়ে তাদের প্রথম প্রকল্প হতে যাচ্ছে এটাই। ক্লাব সেন্টারে খেলাধুলার যাবতীয় সরঞ্জামাদি তো মিলবেই, শিশুদের জন্য আয়োজন করা হবে ট্রেনিং সেশন থেকে শুরু করে টুর্নামেন্টও।

‘আমি জানি না সেখানে আসলে কী অবস্থা! তবে ভেবে দেখুন, কক্সবাজারে (বিশ্বের সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প) যে লক্ষাধিক শরণার্থী আছে, এই প্রকল্প শুরু করার কারণে সেখান থেকে দুজন, তিনজন, চারজন বা আরও বেশ কিছু ফুটবলার উঠেও আসতে পারেন।’

‘খুবই মানবেতর জীবনযাপন করছে ওরা। খেলাধুলার মাধ্যমে আমরা সেখানে আশার আলো পৌঁছে দিতে চাইছি। বাস্তবতা থেকে দুয়েক ঘণ্টার জন্য যদি আমরা ওদেরকে বের করে আনতে পারি, একটা ভবিষ্যৎ স্বপ্নের বীজ বুনে দিতে পারি, দুর্দান্ত একটা ব্যাপার হবে। অনিশ্চিত ভবিষ্যতের ওই সময়টা শারীরিকভাবেই যথেষ্ট কঠিন, কিন্তু মানসিকভাবে…. রীতিমতো দুর্বিষহ।’

তথ্যসূত্র

ফিফা ডটকম

সিএনএন

দ্য ওয়াল

ফোর্বস ম্যাগাজিন

ডেইলি মেইল

উইকিপিডিয়া

The post নাদিয়া নাদিম : শরণার্থী থেকে বিশ্বসেরা ফুটবলার appeared first on জিনিউজ বিডি ডটকম.

মাহমুদুল্লাহ রিয়াদ : বাংলাদেশের ম্যান অব দ্য ক্রাইসিস
মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে এক ভরসার নাম। অভিষেক হয়েছে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে। প্রথম ম্যাচেই ৩৬ রান করেন ও ২টি উইকেট নেন।

পরিচিত মুখ সনাথ জয়সুরিয়া, কেভিন পিটারসেন, স্টিভ স্মিথ, শোয়েব মালিকদের মতো মাহমুদুল্লাহ রিয়াদও তার ক্যারিয়ার শুরু করেছিলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিচিত করেছে জাত ব্যাটসম্যান রূপে। জয়সুরিয়া বা স্মিথদের মতো মাহমুদুল্লাহ রিয়াদ সুযোগ পাননি বাংলাদেশ দলে নিজের পছন্দের জায়গায় ব্যাটিং করার। সবসময় দলের প্রয়োজনে তার ব্যাটিং পজিশন পরিবর্তন করতে হয়েছে।

অভিষেকের পরে অনেকদিন ব্যাটিং করতে হয়েছে ৮ নম্বরে। এরপর ব্যাটিং ধারাবাহিকতায় পজিশন পরিবর্তন হয়ে আসে ৬ নম্বরে। এরপর শুরু হয় পজিশন পরিবর্তন। যে পজিশনে দল নড়বড়ে হয়েছে, সেই পজিশনেই খেলতে হয়েছে তাকে। তারপরেও নির্বাচকদের চোখে পছন্দের হয়ে উঠতে পারেননি।

হয়তো টপ অর্ডারে নিয়মিত হতে পরলে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে দেখা যেত মাহমুদুল্লাহ রিয়াদকে। তারই ইঙ্গিত দিয়েছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে। টপ অর্ডারদের ব্যর্থতায় সুযোগ পান ৪ নম্বরে ব্যাট করার।

সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে ছিলেন বিশ্বমঞ্চে। মাত্র ৬ ম্যাচে ৩৬৫ রান করেন। যা গড়ে ৭৩। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পান তিনি। করেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। কিন্তু বিশ্বকাপের পরেই আবার সেই দলের ফিনিশারদের দুর্বলতা। ফিরে যেতে হয় ৬ নম্বর ব্যাটিং পজিশনে।

বাংলাদেশ দলের নড়বড়ে অবস্থা হওয়ায় নিয়মিত ৬ নম্বরে চাপেই খেলতে হয় তাকে। এ পজিশনে ব্যাটিং করে বড় ইনিংস খেলার সুযোগ খুবই কম থাকে। হয়তো যোগ্য সঙ্গীর অভাব, অনেক সময় রানের তাড়া, আবার কখনও ফিনিশিং মারমুখী ব্যাটিং করতে হয় তাকে। সবকিছু মেনে নিয়েই নিরবে দলের জন্য ব্যাট হাতে ভরসার নাম হয়ে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ।

বড় ইনিংস খেলার সুযোগ না থাকলেও নিজের ধারাবাহিতা দিয়ে দলের অন্য তিন সেরা টপওর্ডার তামিম, সাকিব, মুশফিকের সাথে পাল্লা দিয়ে অ্যাভারেজ ধরে রেখেছন। লো-অর্ডারে ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়েদের গড় ৩৫। সেখানে ওপেনার তামিমের ব্যাটিং গড় ৩৬। টপ অর্ডারে ব্যাটিং করা মুশফিকের ৩৭ ছুই ছুই। আরেক টপ অর্ডার সাকিবেরও ৩৭।

কিংবদন্তি ক্রিকেটার : ওয়ান ডে-তে সেঞ্চুরি নেই একটিও

মাহমুদুল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলার সুযোগ না পেলেও ধারাবাহিকতাই তার মূল শক্তি। টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পেলে হয়তো স্মিথ, পিটারসেনদের মতো স্মরণকালের সেরা ব্যাটসম্যান হিসেবে দেখা যেত বাংলাদেশের এ ডানহাতি ব্যাটসম্যানকে।

সুযোগের জন্য নায়ক হয়ে ওঠা হয়নি এ সাইলেন্ট কিলারের। কিন্তু পার্শ্বনায়ক হিসেবে নিয়মিত থাকলেও ২/৪ ম্যাচে অফ ফর্মে থাকলেই বাংলাদেশের নির্বাচকদের চোখের কাঁটা হয়ে উঠেন।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দলে জায়গা হচ্ছিল না। অধিনায়ক মাশরফি বিন মর্তুজার কল্যাণে অন্তর্ভুক্ত হন দলে। বড় মঞ্চের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে ওঠেন বাঁচা-মরার লাড়াইয়ে। শেষ চার নিশ্চিত করতে নিউজিল্যান্ডকে হারাতেই হতো বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানে চার উইকেটে দল যখন খাদের কিনারায়; তখন পঞ্চম উইকেটে সাকিবে সাথে ২২৪ রানের জুটি গড়েন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১০২ রানের এক অনবদ্ধ ইনিংস খেলেন।

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ওভারে আম্পায়ার বিতর্কের স্মৃতি ভোলার কথা নয়। ইসুরু উদানার পর পর ২টি বাউন্সে আম্পায়ার নো বল না ডাকায় অধিনায়ক সাকিব মাঠ ছেড়ে চলে আসতে বলেন। মাহমুদুল্লাহ আত্মবিশ্বাসের সাথে শেষ ৪ বলে ১৪ রানের টার্গেটে খেলার সিদ্ধান্ত নেন। ১ বল হাতে রেখেই ছক্কা হাকিয়ে জয় তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এমন অনেক স্মৃতি রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে। ২০১১ সালে বিশ্বকাপে ইংলান্ডের বিপক্ষে নিশ্চিত পরাজয়ের ম্যাচে নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে শফিউল ইসলামকে নিয়ে অবিশ্বাস্য এক জয় উপহার দেন।

বড় মঞ্চে সবসময় উজ্জ্বল মাহমুদুল্লাহ রিয়াদ। আর সবসময় ধারাবাহিকতা ধরে রেখেও এ সাইলেন্ট কিলার দলের নির্বাচকদের মন জয় করতে পারেননি। কোনো সিরিজ এলেই নিজের পছন্দের ব্যাটিং পজিশন তো পরের কথা, দলে জায়গা পেতেই হিমশিম খেতে হয়। মাঝেমধ্যেই ছিটকে যান দল থেকে।

সর্বশেষ ঘুরে-ফিরে একটা প্রশ্ন থেকেই যায়, টপ অর্ডারে সফল হওয়ার পরেও সব পজিশনেই ব্যাটিং করতে হয়েছে তাকে। কিন্তু টপ অর্ডারের যখন নড়বড়ে অবস্থা, তবুও কেন মাহমুদুল্লাহ টপ অর্ডার ফিরে পেলেন না?

The post মাহমুদুল্লাহ রিয়াদ : বাংলাদেশের ম্যান অব দ্য ক্রাইসিস appeared first on জিনিউজ বিডি ডটকম.

কিংবদন্তি ক্রিকেটার : ওয়ান ডে-তে সেঞ্চুরি নেই একটিও
ওয়ানডে ক্রিকেটকে ব্যাটসম্যানদের রান পাওয়ার স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন বাবর আজম কিংবা বিরাট কোহলিরা। আর এই ৫০ ওভারের ক্রিকেটে এমন অনেক ব্যাটসম্যান আছেন, যারা কখনোই সেঞ্চুরির দেখা পাননি। তবে, নিজেদের দেশে তাঁরা সবাই কিংবদন্তি। অসংখ্য ম্যাচে তারা নেতৃত্ব দিয়েছেন দলের জয়ে।

তেমনই কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে জিনিউজের এবারের আয়োজন।

সেঞ্চুরিবিহীন কিংবদন্তি ৬ ক্রিকেটার

মিসবাহ উল হক

সাবেক পাকিস্তানি সফল অধিনায়ক। ১৬২টি ওয়ানডে খেলেছেন, পাঁচ হাজারের বেশি রান করেছেন। গড়টাও মন্দ নয় – ৪৩.৪০। অথচ, কোনো সেঞ্চুরি নেই। তবে, হাফ-সেঞ্চুরি আছে ৪২টি।

২০১৩ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে করেন ৯৬ রান। সেটাই মিসবাহ’র ৫০ ওভারের ক্রিকেটে সেরা ইনিংস।

মাইকেল ভন

আধুনিক যুগে ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার পরও মাইকেল ভন ওয়ানডে ক্রিকেটে কোনো সেঞ্চুরি পাননি। ইংল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৮৬ ম্যাচ খেলে তিনি করেন ১৯৮২ রান। তাতে ছিল ১৬টি হাফ সেঞ্চুরি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে করেন ৯০ রান। সেটাই তাঁর ক্যারিয়ার সেরা।

হাবিবুল বাসার সুমন

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। এই ফরম্যাটে তিন সেঞ্চুরি আছে তাঁর।

প্রথম টেস্ট জয়ের অধিনায়ক তিনি, ২০০৭ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই প্রথম পর্বের বাঁধা প্রথমবারের মতো টপকায় বাংলাদেশ।

তবে, ওয়ানডে ফরম্যাটে তাঁর ব্যাটিংটা যুৎসই ছিল না। ১৯৯৫ থেকে ২০০৭ – মোট ১২ বছর এই ফরম্যাটে মোট ১১১টি ম্যাচ খেলে করেন ২১৬৮ রান। গড় মাত্র ২১.৬৮। হাফ সেঞ্চুরি পান ১৪টি।

এখানেই শেষ নয়, তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারেও কোনো সেঞ্চুরি নেই।

ডোয়াইন স্মিথ

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টির ইতিহাসের এই বিধ্বংসী ব্যাটসম্যান কখনো সেঞ্চুরি পাননি ওয়ানডেতে। ২০১৭ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি আসলে ওয়ানডেতে স্থায়ী জায়গা পেতেই যথেষ্ট বেগ পেয়েছেন।

এই ফরম্যাটে ১০৫টি ম্যাচ খেলে তিনি করেছেন ১৫৬০, গড় মাত্র ১৮.৫৭। ভারতের বিপক্ষে দিল্লীতে ৯৭ রানের ইনিংসটাই তাঁর ক্যারিয়ার সেরা। অথচ, টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচটা সেঞ্চুরি আছে তাঁর।

দিনেশ কার্তিক

তাঁর নাম এলেই প্রথমে নিদাহাস ট্রফির ফাইনালের কথা মাথায় আসে। ওয়ানডেতেও তাঁর অনবদ্য সব ইনিংস আছে। ২০০৪ সালের সেপ্টেম্বরে ন্যাটওয়েস্ট ট্রফিতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক।

যদিও, ক্যারিয়ারের সবচেয়ে স্বর্ণালী সময়টাতে মহেন্দ্র সিং ধোনি থাকায় ওয়ানডেতে খেলতেই পারেননি তামিল নাড়ুর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯৪টি ওয়ানডে খেলে তিনি করেন ১৭৫২ রান। ৩০.২০ গড়। হাফ সেঞ্চুরি আছে নয়টি।

গ্রাহাম থর্প

ইংল্যান্ড দলের মেরুদণ্ড হিসেবে তিনি পরিচিত হলেও ওয়ানডেতে পরিসংখ্যান মোটেও আহামরি কিছু ছিল না গ্রাহাম থর্পের। ৮২ ম্যাচ খেলে ৩৮-এর মতো গড় দিয়ে করেন ২৩৮০ রান। ২১টি হাফ সেঞ্চুরি থাকলেও কোনো সেঞ্চুরি পাননি তিনি।

The post কিংবদন্তি ক্রিকেটার : ওয়ান ডে-তে সেঞ্চুরি নেই একটিও appeared first on জিনিউজ বিডি ডটকম.

ফোর্বসের সেরা মেসি
লাতিন আমেরিকার সবচেয়ে বেশি উপার্জনকারী সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। গত ১ জুন পর্যন্ত বছর ধরে ৮০ মিলিয়ন ডলার আয় করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ এই তালিকা প্রকাশ করেছে। সব মিলিয়ে বিশ্বের ১০০ শীর্ষ উপার্জনকারীর তালিকায় ১৪তম স্থানে রয়েছেন মেসি। ৯৩ মিলিয়ন ডলার নিয়ে পাঁচ নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচজনের সঙ্গে যৌথভাবে ৭১তম স্থানে নেইমার।

ট্যাক্স ও ম্যানেজমেন্ট খরচ বাদ রেখে ১২ মাসে টপ টেন লাতিনো সেলিব্রিটিদের আয় ধরা হয়েছে ৪০৪.৩ মিলিয়ন ডলার। স্থানীয় ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিন আমেরিকান বংশোদ্ভূত বিনোদনকারীদের বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। সর্বোপরি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সর্বোচ্চ উপার্জনকারীর নামগুলো উঠে এসেছে ফোর্বসের বিশ্লেষণে।

মেসির ধারেকাছেও কেউ নেই। ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমারের উপার্জন দেখানো হয়েছে ৩৭ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে থাকা লাতিন কমেডিয়ান লুইস সিকের বার্ষিক আয় ৫২ মিলিয়ন ইউরো। সেরা তিনে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভার্গারা। তার আয় ৪১.৫ মিলিয়ন ডলার। ফোর্বসের তথ্যমতে, সোফিয়ার বেশিরভাগ অর্থই এসেছে বিজ্ঞাপন থেকে। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী সোফিয়া।

শীর্ষ ১০ জন লাতিন সেলিব্রিটির মধ্যে নারী মাত্র দুজন। সোফিয়া ও জেনিফার লোপেজ, যিনি ৩৮ মিলিয়ন ডলার নিয়ে সপ্তম স্থানে আছেন। চতুর্থ অবস্থানে গায়ক ব্রুনো মার্স। তার নামের পাশে ৩৯ মিলিয়ন ডলার। টপ টেন লিস্টের অর্ধেকেরও বেশি ফিগার পেশাদার অ্যাথলেট। দু’জন ফুটবলার (মেসি ও নেইমার), তিনজন মেজর লীগ বেসবল তারকা ও একজন বাস্কেটবল খেলোয়াড়। ওয়েবসাইট।

The post ফোর্বসের সেরা মেসি appeared first on জিনিউজ বিডি ডটকম.

সব আলো কেড়ে নিলেন মেসি
বিদায়ের দ্বারপ্রান্তে উপনীত ২০১৭ সাল সাফল্যের শিখরে ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রমণ ভাগে পর্তুগালের অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স এক্স ফ্যাক্টর ভূমিকায় রিয়াল মাদ্রিদের বহু প্রতীক্ষিত ডাবল জয়ের উৎসবে। তবে দ্রুততম সময়ে পাল্টে গেল ইউরোপীয় ক্লাব ফুটবলের ‘উৎসবমুখর’ মঞ্চের দৃশ্যপট। ফিফার দ্য বেস্ট ও ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে সরিয়ে নায়কের চরিত্রে আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি। তার বল পায়ের জাদুতে বার্সেলোনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে হটিয়ে।

শনিবার সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত লা লিগার চলতি মওসুমের প্রথম এল ক্লাসিকোয় উদ্ভাসিত ২০১৮ সালের ফুটবল অঙ্গনের সম্ভাব্য প্রতিচ্ছবি। মাঠের সামর্থ্যরে প্রমাণ দিয়ে আসছে বছরের ফুটবলীয় সাফল্যের মধ্যমণি হিসেবে দৃশ্যপট দখলে নেয়ার রেসে একচ্ছত্র আধিপত্য মেসির। তার ব্যক্তিগত নৈপুণ্যের ধারাবাহিকতায় লা লিগার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার মিশনে সাফল্য ইতোমধ্যেই একপ্রকার নিশ্চিত বার্সেলোনার।

স্থানীয় দর্শকে টইটম্বুর ক্লাসিকোয় বার্নাবুতে বার্সার ঐতিহাসিক ক্লাসিকো জয়োৎসবেও এক্স ফ্যাক্টর লিট ম্যাজিশিয়ান মেসির পারফরম্যান্স। বিশ্বের সবচেয়ে আলোচিত ৯০ মিনিটের ফুটবলীয় লড়াইয়ে ভাগ্য চূড়ান্ত আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত নৈপুণ্য। ফলে ইতিহাসও গড়েছে বার্সেলোনা। বার্নাবুতে লা লিগার টানা তিন ক্লাসিকো জেতার নতুন অধ্যায় যোগ হয়েছে ক্লাবটির গৌরবের ইতিহাসে। সফরকারী বার্সেলোনা ও মেসির উৎসবের মঞ্চে ব্যর্থতার যন্ত্রণা হতাশা বেড়েছে রোনালদো ও রিয়াল মাদ্রিদের। লা লিগার ১৯ খেলা শেষে চ্যাম্পিয়নদের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে বড়দিন উদযাপনে গেছে মেসি অ্যান্ড কোং। তাদের সাম্প্রতিক সাফল্যে হতবাক অনেকে। স্প্যানিশ সুপার কাপের ক্লাসিকোয় বিধ্বস্ত বার্সার দুর্দান্ত কামব্যাকে বাদ সাধতে পারেনি নেইমারের আলোচিত দলবদলও!

মূলত মেসির অন্য গ্রহের পারফরম্যান্সের রেকর্ডে উজ্জীবিত বার্সেলোনা রূপান্তরিত হয়েছে অপরাজেয় দলে। দলটির দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতায় পার্থক্য গড়ে দিয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের বল পায়ের নিখুঁত কারুকার্যে সৃষ্ট একটির পর একটি রেকর্ড গড়ার উৎসবে। নতুন মওসুমের প্রথমার্ধেই ক্লাব ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন মেসি। আসছে ২০১৮ সালের ফুটবলীয় উৎসবের নায়ক হিসেবে উদ্ভাসিত হওয়ার রেসে তাকে এগিয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্স।

একনজরে মেসির রেকর্ডের উপাখ্যান…

৯

লা লিগার ইতিহাসে এক খেলায় সর্বোচ্চ ৯টি গোলের সুযোগ সৃষ্টির ইতিহাস গড়েছেন লিওনেল মেসি বার্নাবু সফরের ক্লাসিকোয়। সর্বশেষ মাদ্রিদ সফরে আর্জেন্টাইন জাদুকরের ওই কৃতিত্ব বিস্মিত করেছে ফুটবলের বিশ্লেষকদেরও। অনেকেই তাকে ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলারের খ্যাতি দিতে কুণ্ঠাবোধ করেননি বার্নাবুর পারফরম্যান্সের পর।

১৫

গোল করার অনবদ্য কৃতিত্বও রিয়াল মাদ্রিদ সফরের ক্লাসিকোয় মেসি রচনা করেছেন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে।

১৫

বা ততোধিক গোল একটানা ১০ লা লিগার মওসুমে পেলেন মেসি প্রথম ফুটবলার হিসেবে।

১৭

তে পৌঁছে গেছে একমাত্র ফুটবলার হিসেবে মেসির লা লিগার ক্লাসিকো গোল।

৫৪

মেসির ২০১৭ সালের গোলসংখ্যা দখলে নিয়েছে সর্বোচ্চ সাফল্যের রেকর্ড।

২০০

তে উন্নীত মেসির বার্সেলোনা সতীর্থদের দিয়ে গোল করানোর রেকর্ড। এক পায়ে বুট নিয়ে তিনি গত শনিবারের ক্লাসিকোয় সফরকারীদের তৃতীয় গোলটি করান ভিদালকে নিয়ে। সতীর্থকে বল সাপ্লাই দেয়ার আগে মার্সেলোর ট্যাকেলে মেসি এক পায়ের বুট হারিয়ে বসেন!

মেসির অন্য রকম উদযাপন

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মেসি ম্যাজিকে দুর্দান্ত জয় পায় বার্সেলোনা। ৩-০ গোলে রোনালদোদের হারানোর ম্যাচে একটি গোল করেন মেসি। গোল করার পর তার উদযাপনটিও ছিল ভিন্ন ধরণের। এর আগের দেখায়ও এই মাঠে মেসির উদযাপনটি ছিল চোখে পড়ার মতো। এবারও তার ব্যতিক্রম হয়নি।

৬৪ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করার পর মেসি ছুটে যান গ্যালারির দিকে। রিয়াল ভক্তদের মাঝে খুঁজতে থাকেন বার্সা সমর্থকদের। আর তাদরে দেখা পেয়েই কুর্নিশ করতে করতে প্রথমে একটা চুমু, তারপর আস্তে আস্তে দুই হাত মাথার উপরে দুই দিকে উঁচিয়ে ধরেন!

যেন বলতে চাইলে, শুধু তোমাদের জন্যই আমার এই চেষ্টা!

সোমবার নিজেদের মাঠে পাত্তা পায়নি রোনালদোর রিয়াল। ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সার কাছে। নিজের একটি গোল ছাড়াও সতীর্থের একটি গোলে অবদান ছিল মেসির।

The post সব আলো কেড়ে নিলেন মেসি appeared first on জিনিউজ বিডি ডটকম.

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতলো বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ৩-০ গোলে হেরেছিল ভারত। প্রতিযোগীতায় কোনো ম্যাচেই গোল খায়নি বাংলাদেশ। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।

আজ দুপুর ২টায় কলমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর ২টায় ফাইনাল ম্যাচটি শুরু হয়। প্রথম থেকেই মাঠে প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা।

দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিল মেয়েরা। ফরোয়ার্ড তহুয়া খাতুন প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকেও পড়েছিল। কিন্তু তার বাড়ানো বলে কেউ পা ছোঁয়াতে পারেনি বলেই বল জালে ঢোকাতে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধের শেষের দিকে আবারো সুযোগ পায় বাংলাদেশ। ৪২ মিনিটের মাথায় জয় সূচক গোল করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।

জয়োল্লাস করে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।

The post ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ appeared first on জিনিউজ বিডি ডটকম.

মাশরাফির রংপুর পাচ্ছে ২ কোটি টাকা
ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই টাকার ঝনঝনানি। ক্ষুদ্র পরিসরের টুর্নামেন্টে এর প্রভাব অনেক বেশি। বিপিএলও তার ব্যতিক্রম নয়! বিপিএলের সদ্য চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্সের সদস্যদের ২ কোটি টাকার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির ফ্রাঞ্চাইজি মালিকরা।

বিপিএলের পাঁচ আসরের চারটি শিরোপাই উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। তার পরশেই রংপুরের মতো একটা আনকোরা দল প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে। দলের ক্রিকেটারদের এমন নান্দনিক পারফরম্যান্সে বেজায় খুশি ফ্রাঞ্চাইজি মালিকরা। আর তাই তো ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দিতেও কার্পণ্য দেখাচ্ছে না মালিক পক্ষ।

সদ্য শেষ হওয়া বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর। ট্রফি ঘরে তোলার আনন্দে আত্মহারা দলটির মালিক পক্ষ খেলোয়াড়দের ২ কোট টাকার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।

The post মাশরাফির রংপুর পাচ্ছে ২ কোটি টাকা appeared first on জিনিউজ বিডি ডটকম.

অধিনায়কত্ব হারালেন মুশফিক; নতুন অধিনায়ক সাকিব
আগেই থেকেই অনুমিত ছিল যে সম্ভবত টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরের সময় বোর্ড এবং কোচের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করায় তার ওপর নাখোশ ছিল বিসিবি। এবার তাকে সরিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো।

আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।  টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে। এত দিন এই দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর মাশরাফি ক্ষুদ্র দৈর্ঘ্যের অধিনায়কত্ব পাওয়ায় কেবল টেস্ট ফরম্যাটেই নেতৃত্ব দিয়ে আসছেন মুশি।  বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন বলেছেন, সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে।

The post অধিনায়কত্ব হারালেন মুশফিক; নতুন অধিনায়ক সাকিব appeared first on জিনিউজ বিডি ডটকম.

হেরাথের কাছে যা ‘ডাল–ভাত’…
শ্রীলঙ্কা দলে কখনোই নিয়মিত ছিলেন না রঙ্গনা হেরাথ। মুত্তিয়া মুরলিধরনের ছায়ার নিচে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়টা। মুরলিধরন লঙ্কান ক্রিকেটে অতীত হয়ে যাওয়ার পরেও যে হেরাথের কপাল ফিরেছে, এ কথা খুব জোর দিয়ে বলা চলে না। দলে ‘স্বয়ংক্রিয় পছন্দ’ হতে পারেননি তিনি এখনো। এই তো কিছু দিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দল থেকে বাদ পড়লেন তিনি। দলে আসা-যাওয়া করতে থাকা সেই হেরাথই কিনা কাল গলে বলের ঘূর্ণি দিয়ে ‘খুন’ করলেন গোটা ভারতীয় দলকে। পরাজয়ের শঙ্কায় থাকা একটি দলকে এনে দিলেন আনন্দে ভেসে যাওয়ার মতোই এক বিজয়।

ভারতের বিপক্ষে ৪৮ রানে ৭ উইকেট তুলে নেওয়ার পরপরই উঠে এলো সেই পুরোনো প্রসঙ্গ। এবার কী হেরাথ পারবেন শ্রীলঙ্কা দলে একটা স্থায়ী জায়গা দখল করতে। এমন প্রশ্নের উত্তরে হেরাথ বেশ নির্লিপ্তই। বলেছেন, দলে থাকা, না থাকা নিয়ে তিনি একেবারেই ভাবেন না। দল থেকে বাদ পড়ার ব্যাপারটি তাঁর কাছে ডাল-ভাতই। তার মানে এমন দারুণ পারফরম্যান্সের পরেও যদি পরের টেস্টেই দল থেকে বাদ পড়ে যান, ​তাকেও বেশ স্বাভাবিকভাবেই নেবেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ উঠতেই হেরাথ যেন ​একটু অভিমানীই, ‘দেখুন পাকিস্তানের বিপক্ষেই প্রথম দল থেকে বাদ পড়িনি। আমি অগণিতবার দল থেকে বাদ পড়েছি। আবার ফিরেও এসেছি। ব্যাপারটা আমার কাছে ডাল-ভাতই হয়ে গেছে।’

অভিযোগ করলেন ভালো করার পরেও তাঁর দল থেকে বাদ পড়ার বিষয়টি ​নিয়েও, ‘প্রতিটি ব্যাটসম্যান কিংবা বোলারের ক্যারিয়ারে বাজে সময় আসে। নির্বাচকদের কাছ থেকে সে তখন সহযোগিতাও পায়। তাঁকে সময় দেওয়া হয়। তাঁর অতীতের ভালো পারফরম্যান্সগুলোর বিশ্লেষণ করা হয়। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে দলের জন্য ভালো কিছু করেও আমি দল থেকে বাদ পড়ে গিয়েছি।’

মুরালিধরনের ছায়ায় নিজের অভিষেক নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। হেরাথের মতে, মুরালি লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি। আমার অভিষেক ২০০৯ সালে। মুরলি অবসরে গেছেন ২০১০ সালে। আমি মুরলির সঙ্গে নিজেকে তুলনায় আনার চেষ্টাই করিনি। কারণ আমি জানি, সেটা সম্ভব নয়। আমি কেবল আমার কাজটাই করে গিয়েছি। মুরলির ছায়ায় থেকে আমি তখন কেবল নিজের কাজটাই করে গিয়েছি। আমি নিজেকে প্রমাণের চেষ্টা করেছি, আমার সবটুকু নিয়েই।’

চতুর্থ ইনিংসের আগে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানিয়ে​ছেন হেরাথ, ‘প্রথম ইনিংসে আমরা স্পিনাররা বেশ ভালো করেছি। কিন্তু কোনো ফল পাইনি। ভারতের দ্বিতীয় ইনিংসের আগে স্পিন কোচের সঙ্গে বসে নতুন একটা পরিকল্পনা করলাম। সেই পরিকল্পনাই মাঠে কাজে লাগিয়েছি। এ ধরনের পিচে একটা নির্দিষ্ট জায়গায় বল ফেলে যেতে হয়, সেটা করেই শেষ পর্যন্ত সফলকাম আমরা।’ সূত্র: এনডিটিভি।

The post হেরাথের কাছে যা ‘ডাল–ভাত’… appeared first on জিনিউজ বিডি ডটকম.

টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ
এ যেন ঈদের আগেই ঈদ এসে গেল বাংলাদেশের জন্য। ঈদ আসতে এখনো তিন-চারদিন বাকি রয়েছে। তবে ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মাশরাফি বাহিনী গোটা বাংলাদেশকে যেই আনন্দ উপহার দিয়েছে সেটা ঈদের আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়। বুধবার সিরিজ-নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জয় করে নেয় টাইগার শিবির।

বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাতে পারে সেটা মাস খানেক আগেও হয়তো ‘কট্টর’ কোনো বাংলাদেশি সমর্থকও কল্পনা করেননি। কিন্তু হ্যা, বাস্তবে এটিই ঘটলো, বদলে যাওয়া বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তারা এখন কাউকেই পরোয়া করে না। ভয়-ডরহীন ক্রিকেট খেলা মাশরাফির দল যে ক্রিকেটবিশ্বে নতুন এক শক্তি হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শুধু টাইগার সমর্থক নয়, গোটা ক্রিকেটবিশ্বকেই মোহিত করে রাখছে মাশরাফি বিন মুর্তজার দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার পর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (৩-০) করে বাংলাদেশের স্বপ্নযাত্রার শুরু। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় যে ‘ফ্লুক’ ছিল না, এক মাসেরও কম সময়ের ব্যবধানে মহেন্দ সিং ধোনির শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়ে সেটি প্রমাণ করেছে টাইগাররা।

পরপর দুই সিরিজে পাকিস্তান ও ভারতকে হারানোর পর দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের কাছে এক চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের শুরুতে বাংলাদেশ প্রোটিয়াদের কাছে পাত্তা পায়নি। দুই ম্যাচ টি-২০ সিরিজের দুটিতেই বাংলাদেশকে সহজের হারানোর পর প্রথম ওয়ানডেতেও মাশরাফিদের পাত্তা দেয়নি প্রোটিয়ারা। সফরকারীরা প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দেয়।

তবে এই বাংলাদেশ যে সেই আগের বাংলাদেশ নেই পরের দুটি ম্যাচেই প্রমাণ করে দিয়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনার পর বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের স্রেফ উড়িয়ে দেয় মাশরাফি বিন মুর্তজার দল। ফলে ক্রিকেটবিশ্বে যে বাংলাদেশ নতুন এক পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে যাচ্ছে সেটি এখন কারো বুঝতে আর অসুবিধে হওয়ার কথা নয়।

বৃষ্টি-বিঘ্নিত ৪০ ওভারের ম্যাচে বাংলাদেশকে মাত্র ১৭০ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য ছোট হলেও মরনে মরকেল ও ইমরান তাহিরদের বিপক্ষে যে সেটা খুব একটা সহজ হবে না তেমন ধারণাই ছিল অনেকের। কিন্তু এ যে বদল যাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশ দলে এখন আর নায়কের অভাব নেই। সৌম্য সরকাররা যেখানে সাকিব আল হাসানদের ছাপিয়ে যাচ্ছেন প্রতি ম্যাচেই। সেই বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। সফরকারীদের রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিলেন সৌম্য-তামিম-সাকিবরা।

১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার ১৫৪ রান করেন। ম্যাচ তো সেখানেই কার্যত শেষ, শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতার। দলীয় ১৫৪ রানে সৌম্য ৯০ রান করে ফিরে গেলে মাহমুদুল্লাহকে নিয়ে সেই আনুষ্ঠানিকতাটুকুও সেরে ফেলেন তামিম ইকবাল।

সৌম্য সরকার ৯০ ও তামিম ইকবাল ৬১ রানের দারূণ ইনিংস খেলেন। বাংলাদেশ ৯ উইকেট ও ৮৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে টাইগার শিবির। প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে

এর আগে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৪০ ওভারে নামিয়ে আনা হয়। তবে বৃষ্টির আগেই দক্ষিণ আফ্রিকার সর্বনাশ করে দেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২৩ ওভারের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ৭৮। প্রায় আড়াই ঘণ্টা পর খেলা শুরু হলে ম্যাচ ৪০ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ের কারণে ৪০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৬৮ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়া। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ১৬৯ না হয়ে হয় ১৭০।

বোলিংয়ে বাংলাদেশের নায়ক কে? ৮ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেয়া সাকিব নাকি ৮ ওভারের স্পেলে দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে মাত্র ২৯ রানে ২ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান? শেষ দিকে ২ উইকেট নেয়া রুবেলের অবদানও কিন্তু কম নয়। এছাড়া প্রয়োজনের সময় মাশরাফি ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নিয়ে নিজেদের কাজটুকু ঠিকমতো সেরে রাখেন।

The post টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ appeared first on জিনিউজ বিডি ডটকম.